২৪ জুলাই, রাত ৯ টা ৩২ মিনিট। গোটা দুনিয়া যেন ভেঙে পড়ল একটা খবরে। প্রয়াত মহানায়ক উত্তম কুমার। সেদিন মেঘলা ছিল আকাশের মনও। অনুরাগীদের কাঁদিয়ে শহরের রাজপথে যখন শেষযাত্রায় মহানায়ক, তখনও কেউ ভাবতে পারেনি, এত তাড়াতাড়ি বিদায় নেবেন স্বপ্নের নায়ক। হয়তো ভাবতে পেরেছিলেন কিংবা টের পেয়েছিলেন মহানায়ক নিজেই। সেই ইঙ্গিতই পাওয়া যায় তাঁর ডায়েরির পাতায়। […]