জমি-বিবাদ ও প্রেমঘটিত কারণে মালদায় তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। তদন্তে এমনই জানতে পেরেছে পুলিশ। ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে খুনের ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন, তৃণমূলের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ, তাঁর ভাই সইদুল শেখ এবং ঘনিষ্ঠ দুই সহযোগী ইমারত শেখ ও শহিদ শেখ। আরও […]