ভারতে ব্যবসা করার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ক। অনেক টালবাহানার পর এই অনুমতি বা ছাড়পত্র পেয়েছে এই সংস্থা। কিন্তু কেন্দ্রীয় টেলিকম প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে কেউ নিতে পারবে না স্টারলিঙ্কের এই হাইস্পিড ইন্টারনেটের সুবিধা। স্টারলিঙ্কের ভারতে আসার খবরে বেশ চাপে পড়েছে বিএসএনএল, এয়ারটেল বা জিওর মতো সংস্থাগুলো। তবে, এই […]