Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণের ১৭ বছর পর বেকসুর খালাস প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্ত - Bengali News | Malegaon Blast Case: Former BJP MP Pragya Thakur & 6 Others Acquitted In Malegaon Blast Case - 24 Ghanta Bangla News
Home

Malegaon Blast Case: মালেগাঁও বিস্ফোরণের ১৭ বছর পর বেকসুর খালাস প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্ত – Bengali News | Malegaon Blast Case: Former BJP MP Pragya Thakur & 6 Others Acquitted In Malegaon Blast Case

প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর।Image Credit source: X

মুম্বই: ১৭ বছর পর মুম্বই মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তদের বেকসুর খালাস করে দিল আদালত। আজ মুম্বইয়ের স্পেশাল কোর্টে মালেগাঁও বিস্ফোরণ মামলার রায়দান ছিল। এই মামলায় অভিযুক্ত ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ ৭ জন। আজ আদালতে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সকলকেই বেকসুর খালাস করে দেওয়া হয়।

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বরের রাতে, মুম্বই থেকে ২০০ কিলোমিটার দূরে, মালেগাঁওতে ভিক্কু চকের কাছে শক্তিশালী বিস্ফোরণ হয় একটি বাইকে। ওই বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছিল এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। তদন্তে নেমে প্রজ্ঞা ঠাকুরের নামে ওই বাইকের রেজিস্ট্রেশন পাওয়া যায়।

মামলায় অভিযুক্ত ছিলেন ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত,  অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি। অপরাধমূলক কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র অধীনে মামলা দায়ের করা হয়। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার অধীনে ষড়যন্ত্র, খুন, খুনের চেষ্টা, সম্প্রদায়ের মধ্যে হিংসা বাড়ানোর অভিযোগ  দায়ের করা হয়।

৭ অভিযুক্তই জামিনে মুক্ত ছিলেন। এ দিন বিশেষ আদালতের তরফে ৭ অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয় উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *