Kadambagachi: কদম্বগাছিতে সরকারি স্কুলের বারান্দায় ঘুরছে তিন-তিনটে 'বাঘ', ভয়ে ক্লাসে আসাই বন্ধ করল পড়ুয়ারা - Bengali News | Geography teacher make AI video of tiger but students got panic and not come in school - 24 Ghanta Bangla News
Home

Kadambagachi: কদম্বগাছিতে সরকারি স্কুলের বারান্দায় ঘুরছে তিন-তিনটে ‘বাঘ’, ভয়ে ক্লাসে আসাই বন্ধ করল পড়ুয়ারা – Bengali News | Geography teacher make AI video of tiger but students got panic and not come in school

Spread the love

স্কুলের ভিতরে ঘুরছে বাঘ
Image Credit source: Tv9 Bangla

কদম্বগাছি: একটা নয়, দু’টো নয়, এক সঙ্গে তিন-তিনটে বাঘ ঘুরে বেড়াচ্ছে বিদ্যালয় চত্বরে। আর সেই খবর পৌঁছয় অভিভাবকদের কানে। ব্যাস! আর সন্তানদের তাঁরা পাঠাচ্ছেন না স্কুলে। আতঙ্কে কার্যত স্কুল বিমুখী পড়ুয়ারা। পরে প্রধান শিক্ষক জানালেন, AI-এর মাধ্যমে ভিডিয়োটি তৈরি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসার ঘটনা। সেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনটি বাঘের ভিডিয়ো। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের এক বারান্দা থেকে ও বারান্দা ছুটে বেরিয়ে যাচ্ছে বাঘগুলি। আর এই ভিডিয়ো অভিভাবক সহ এলাকায় জানাজানি হতেই প্রধান শিক্ষককে ফোন করে রীতিমত বাঘের খোঁজ নিলেন অভিভাবকরা।

যদিও ভিডিয়ো দেখতে পাওয়া ছবি একেবারে কাল্পনিক। আর তা সবটাই AI দিয়ে বানানো। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল মল্লিক বলেন, “ভিডিয়োটি শিক্ষা প্রতিষ্ঠান ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছেন। তবে কী উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয়। অভিভাবকদের কাছে থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে।”

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক বলেন, “পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার লক্ষ্যে AI প্রযুক্তিকে ব্যবহার করে তিনটি বাঘ নিয়ে আসি প্রতিষ্ঠানের ফাঁকা বারান্দায়।ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করি যেগুলি সমাজ মাধ্যমে তারা দেখছে তার সবকিছুই আদপে সত্য নয়। তবে এই প্রযুক্তি শিক্ষা বিলোতে গিয়েই আতঙ্ক ছড়িয়েছে এ কারণে আমি ক্ষমাপ্রার্থী। বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোনও প্রাণীর উপদ্রব নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *