'শাহিদ শুরুর দিকে পাত্তা দেয়নি', প্রেম নিয়ে কী বলেন করিনা - Bengali News | What did Kareena Kapoor say about her romance with Shahid Kapoor - 24 Ghanta Bangla News
Home

‘শাহিদ শুরুর দিকে পাত্তা দেয়নি’, প্রেম নিয়ে কী বলেন করিনা – Bengali News | What did Kareena Kapoor say about her romance with Shahid Kapoor

Spread the love

করিনা কাপুর বহু বছর ধরেই সইফ আলি খানের সঙ্গে সুখে সংসার করছেন। তবে বলিউডে এই কথা সকলে জানেন, এক সময়ে শাহিদ কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন করিনা। সেই সময়ে করণ জোহরের টক শো-তে এসে করিনা এমন একটা কথা বলেছিলেন, যা আবার নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

করণ জোহর করিনা আর শাহিদের প্রেম কীভাবে হলো, সেই প্রশ্ন করেছিলেন। করিনা খোলসা করেন, ”শাহিদ শুরুর দিকে আমাকে মোটেই পাত্তা দিত না। আমিই ওকে টেক্সট করতাম। ওকে বারবার বলতাম, যাতে আমার সঙ্গে দেখা করে। তারপর ক্রমশ সম্পর্কটা তৈরি হয়।” নায়ক প্রেমের প্রস্তাব পেয়ে উদাসীন হয়ে রয়েছেন, আর নায়িকা ক্রমাগত তাঁকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন, এমনটা সচরাচর হয় না। তার উপর করিনা বলিউডের অত্যন্ত নামী পরিবারের মেয়ে।

তাই সাক্ষাত্‍কারের এই অংশ ভাইরাল হওয়ার পর করিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর কিছু অনুরাগী। একজন লিখেছেন, ”করিনা যেভাবে সত্যিটা সামনে এনেছেন, তা অন্য কোনও নায়িকা করতেন কিনা দ্বিধা আছে। কত সহজ মনের মানুষ করিনা, সেটা বোঝা যায়।” আর একজন লিখেছেন, ”শাহিদ কাপুরের আচরণ দেখেই বোঝা গিয়েছিল, করিনার সঙ্গে তিনি প্রেম করবেন কিনা, সেই ব্যপারে নিশ্চিত ছিলেন না। তাই শেষ পর্যন্ত ওদের প্রেম টেকেনি। এরচেয়ে সইফ আলি খানের সঙ্গে প্রেম করে করিনা অনেক সুখে রয়েছেন।”

শাহিদ-করিনার সম্পর্কে পরবর্তীকালে তিক্ততা তৈরি হয়েছিল। একটা অনুষ্ঠানে করিনা শাহিদকে দেখে এড়িয়ে যান। পরে অবশ্য একটা অ্যাওয়ার্ড শো-তে দু’ জনকে কথা বলতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *