Train Accident: একটার ঘাড়ে উঠে আরেকটা কামরা, ১০০ যাত্রীকে নিয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, লাফিয়ে বাড়ছে মৃত্যু – Bengali News | Train Carrying over 100 Passengers Derailed in Germany, multiple fatalities and injuries
বন: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেন। একটি কামরার উপরে উঠে গিয়েছে আরেকটি কামরা। দুর্ঘটনায় একাধিক হতাহতের সম্ভাবনা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, রবিবার জার্মানির ব্যাডেন-উয়ের্টেমবার্গের রিডলিংগেন শহরের কাছে লাইনচ্যুত হয় ডস্যে বন রিজিওনাল এক্সপ্রেস (Deutsche Bahn regional express) ট্রেন। ওই সময় ট্রেনে কমপক্ষে ১০০ জন যাত্রী ছিল। জার্মানির সংবাদসংস্থাগুলি সূত্রে খবর, স্থানীয় সময় সন্ধে ৬.১০ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। একটি কামরা উঠে যায় আরেক কামরার উপরে।
⚠️ BREAKING
A Deutsche Bahn regional express train carrying around 100 passengers derailed in Germany’s Biberach district (Baden-Württemberg), causing multiple fatalities and injuries, according to the German press agency citing security sources. pic.twitter.com/7WZnk3HKHK
— Vanguard Intel Group 🛡 (@vanguardintel) July 27, 2025
ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত বহু যাত্রী। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
