কলকাতা বিমানবন্দরে ফের ধৃত ২ বাংলাদেশি! ভিয়েতনাম যাওয়ার পথে আটক, কী উদ্দেশ্য ছিল?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

কলকাতা বিমানবন্দরে ফের ধৃত ২ বাংলাদেশি! ভিয়েতনাম যাওয়ার পথে আটক, কী উদ্দেশ্য ছিল?, বাংলার মুখ

Spread the love

জাল পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার পথে গ্রেফতার দুই যুবক। পরে থানায় নিয়ে গেলে জানা যায়, তাঁরা বাংলাদেশি। কিছু দিন আগেই কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে গ্রেফতার হয় জ্যাকি হালদার নামে এক যুবক। থানায় নিয়ে গেলে জানা যায় যুবকটি বাংলাদেশের বাসিন্দা।

ধৃত দুই বাংলাদেশি

শনিবার নকল পাসপোর্ট নিয়ে ইন্ডিগোর ফ্লাইটে ভিয়েতনাম পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬) নামের দুই যুবক। কিন্তু অভিবাসন অর্থার ইমিগ্রেশনের কাছে চেকিংয়ে গিয়ে আটকে যায় দুজনেই। তাঁদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, সেটি জাল। তখনই তাদের বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানার হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন – বোলপুর থেকে শুরু মমতার ভাষা আন্দোলন! সোমে দিদির পৈতৃক ভিটেতে কোন কর্মসূচি?

ঠিক কী কারণে ভিয়েতনামে পাড়ি?

ধৃত বাবলা ও চয়ন দুজনেই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তারা ভারতে এসে ছিল ট্যুরিস্ট ভিসায়। প্রাথমিক জেরায় তাঁরা জানিয়েছে ভিয়েতনামে কাজের সন্ধানে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কলকাতা থেকে ভিয়েতনামের হো চি মিন সিটিতে যাওয়ার কথা ছিল দুজনের। কিন্তু চেকিংয়ের সময় ধরা পড়ে যায় দুজনে।

আরও পড়ুন – মহিলাদের প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা পেয়েছে ১৪০০০ পুরুষ! ঘটল কোথায়?

কবে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুজন

এয়ারপোর্ট থানার সূত্রে খবর, ২০১৭-১৮ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ওই দুই যুবক ভারতে আসে। তার পর সোজা চলে গিয়েছিল মহারাষ্ট্রের পুনেতে। সেখানে নকল কাগজপত্র তৈরি করে নাম পাল্টে ফেলে দুজনেই। বাবলা হয় রাহুল গৌতম চৌধুরী। অন্যদিকে চয়ন হয় সুমন আদিত্য সাহা। এই নামেই তারা নকল ভারতীয় পাসপোর্ট বানিয়ছিল সম্প্রতি। তা নিয়েই পাড়ি দিতে গিয়েছিল ভিয়েতনাম। কিন্তু সেখানে যাওয়ার পথেই কলকাতা বিমানবন্দরে আটক করা হয় দুজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *