Asia Cup Schedule: এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর অভিযান শুরু ভারতের, জেনে নিন সূচি - Bengali News | Asia Cup 2025: India vs Pakistan on 14th September, India to Start Campaign on 10 September - 24 Ghanta Bangla News
Home

Asia Cup Schedule: এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর অভিযান শুরু ভারতের, জেনে নিন সূচি – Bengali News | Asia Cup 2025: India vs Pakistan on 14th September, India to Start Campaign on 10 September

Spread the love

এশিয়া কাপের উইন্ডো নিশ্চিত করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। আরব আমির শাহিতে হবে এশিয়া কাপ। আয়োজক ভারতই। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। পূর্ণ সূচি প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। মোট ৮টি দেশ অংশ নেবে। এর মধ্যে পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ। সঙ্গে থাকছে আরব আমির শাহি, ওমান ও হংকং। ভারত, পাকিস্তানের গ্রুপে রয়েছে আরব আমির শাহি ও ওমান। ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করছে ভারত।

গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আরব আমির শাহি, ওমান। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও হংকং। পরদিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর আরব আমির শাহির বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ। অপারেশন সিঁদুরের পর প্রথম বার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। সুপার ফোরে ভারত, পাকিস্তান দু-দল উঠলে আরও একবার দেখা হবে। পাশাপাশি ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *