Vegetable: বর্ষায় সহজেই মেলে, স্বাদও দুর্দান্ত; নবদম্পতির জন্য এই সবজি আরও স্পেশাল! – Bengali News | Monsoon Superfood teasel gourd Known as Kakrol A Boon for Newlyweds and Overall Health Details in Bengali
মরসুমী ফল যেমন স্বাস্থ্যের পক্ষে আরও বেশি উপকারী, ঠিক একই ভাবে সবজিও। আর ছবিতে যে সবজি দেখতে পাচ্ছেন, সকলেই চেনেন। স্বাদ সম্পর্কেও ওয়াকিবহাল। ভাজা, মিক্সড সবজির সঙ্গেও খাওয়া যায়। অনেকে সেদ্ধ, নারকেলের পুর দিয়ে স্পেশাল ডিশও বানান। যে ভাবেই খান না কেন, এই সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিভিন্ন জায়গায় এর নাম ভিন্ন। তবে বাংলায় সাধারণত কাঁকরোল হিসেবেই পরিচিত। কিছু জায়গায় দামটা একটু বেশি হওয়ায় অনেকেই কিনতে চান না। বেশিভাগ মানুষই স্রেফ স্বাদের জন্যই খেয়ে থাকেন। এর পুষ্টিগুণ জানলে আরও বেশি করে এই সবজি খেতে ইচ্ছে করবে। বিশেষ করে যাঁদের নতুন বিয়ে হয়েছে, তাঁদের জন্য খুবই স্পেশাল এই সবজি।
প্রথম আসা যাক, এই সবজি নিয়ে এত প্রসংসা কিংবা গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে, যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। রক্ত সঞ্চালনে সমস্যা থাকলে, তা দ্রুত মেটায় এই সবজি। চুল পড়া, ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে।
নবদম্পতির জন্য কেন স্পেশাল বলা হচ্ছে? এই সবজি স্ট্রেস কম করতে সাহায্য করে। চিন্তা, উদ্বেগ কমায়। মানসিক শান্তির জন্য যা খুবই জরুরি। এ কারণেই বিশেজ্ঞরাও বলেন, এই সবজি খাওয়ার কথা।
শরীরের মধ্যে অপ্রয়োজনীয় উপাদান পায়খানা ও প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে।
বিভিন্ন ক্রনিক ডিজিজ যেমন হাই ব্লাডপ্রেসার, ডায়াবেটিস প্রতিরোধেও উপকারী এই কাঁকরোল। যে কারণে বলা হয়ে থাকে, দাম যেমনই হোক, ডায়েটে এই সবজি রাখা খুবই জরুরি।
ত্বক এবং মেনস্ট্রুয়াল সমস্যা দূর করতেও সাহায্য করে এই সবজি। পিরিয়ডের সময় মহিলাদের নানা সমস্য়া হয়। যেমন পেটে অসহ্য যন্ত্রণা হয়ে থাকে। কাঁকরোল তা কমাতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের নানা সমস্যা যেমন ব্রণ, ব়্যাশ, ত্বকের অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।