Gold Price Today: ক্রমাগত বাড়ার পর একধাক্কায় ১৩ হাজার ৬০০ টাকা কমল সোনার দাম – Bengali News | Gold Price Today: After continuously increasing, the price of gold suddenly dropped by 13 Thousand 600 Rupees
জুলাই মাসের ২১ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। মনে করা হচ্ছিল এবার রকেটের গতি নেবে সোনা। চড়চড়িয়ে বাড়তেই থাকবে। কিন্তু না, ঠিক যেন স্পিড ব্রেকারে ধাক্কা খেল সোনার দামের এই গতিবেগ। ২৪ জুলাই ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় পড়ল ১৩ হাজার ৬০০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৩৬০ টাকা। এই সোনার দাম হয়েছে ১ লক্ষ ১ হাজার ৪০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১০ হাজার ১০৪ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
দাম কমেছে গয়নার সোনারও। ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার সোনার দাম ১ হাজার ২৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৯২ হাজার ৫৫০ টাকায়। ১ গ্রাম সোনার দাম হয়েছে ৯ হাজার ২৫৫ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
দাম কমেছে ১৮ ক্যারেট সোনারও। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ২০ টাকা কমে হয়েছে ৭৫ হাজার ৭৮০ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৮ টাকা।