Ghatal: বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে মদের আসর বিজেপি নেতার! - Bengali News | Ghatal bjp leader drinks alcohol in waist deep water in flood hit ghatal - 24 Ghanta Bangla News
Home

Ghatal: বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে মদের আসর বিজেপি নেতার! – Bengali News | Ghatal bjp leader drinks alcohol in waist deep water in flood hit ghatal

Spread the love

মদের আসরে বিজেপি নেতা!Image Credit source: TV9 Bangla

পশ্চিম মেদিনীপুর: বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে মদের আসর বিজেপি নেতার! ভাইরাল ছবি নিয়ে শোরগোল। যদিও TV9 বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিয়োতে আবার দেখাও যাচ্ছে,  মদের আসরে নেতা বার্তা দিচ্ছেন, ” ঘাটাল মাস্টার প্ল্যান করছি আমরা! দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেনি, মাস্টার প্ল্যান হচ্ছে।”

বন্যায় কোমর সমান জলে দাঁড়িয়ে মদের আসর বসিয়ে যাঁকে এই বার্তা দিতে দেখা যায়, তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য। তিনি ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দীপুর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক।

মদের আসর থেকে তিনি বলছেন, “মাস্টার প্ল্যান করছি আমরা।” কোমর সমান জলে দাঁড়িয়ে ‘মোদী জিন্দাবাদ’ স্লোগান দিতেও দেখা যায় তাঁকে। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা।

বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলিপ মাঝি। তিনি বলেন, “মদ খেয়ে কী কী বলছে… এটা বিজেপির কালচার। ও জানে না। মূর্খের দল। কেন্দ্রীয় মন্ত্রী পরিস্কার বলে দিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানে এক টাকাও দেবে না। মদ খেয়ে মাতলামো করছে।” ঘটনায় সাফাই দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।  তিনি বলেন, “বিজেপির কোন কর্মী এই ধরনের কথা বলেছে, আমি জানি না। আমার কাছে কোনও খবর আসেনি। যদি বাস্তবে এমন কিছু হয়, নেতৃত্বকে জানানো হবে।” যদিও এ বিষয়ে মদের আসর বসানো বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *