Flight Missing: ৫০ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশ থেকে উধাও আস্ত বিমান! কোথায় গেল? - Bengali News | Russian Plane Went Missing from Mid Air with 50 Passengers, No Sign in Radar - 24 Ghanta Bangla News
Home

Flight Missing: ৫০ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশ থেকে উধাও আস্ত বিমান! কোথায় গেল? – Bengali News | Russian Plane Went Missing from Mid Air with 50 Passengers, No Sign in Radar

Spread the love

মস্কো: মাঝ আকাশ থেকে উধাও যাত্রীবাহী বিমান। কোথায় রয়েছে বিমানটি, তার কোনও হদিস মিলছে না। বিমানটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। কোথায় গেল ওই বিমান, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এ দিন সকালে উধাও হয়ে যায় রাশিয়ার যাত্রীবাহী বিমান। অ্যানটোনভ এএন-২৪ যাত্রীবাহী বিমানে ৪৩ জন যাত্রীকে নিয়ে উড়েছিল বিমানটি। ছিলেন ৭ জন পাইলট এবং ক্রু-ও। রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে প্রবেশ করার পরই আচমকা র‌্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি।

স্থানীয় সূত্রে খবর, সাইবেরিয়ার একটি এয়ারলাইন্সের বিমান এটি। এর গন্তব্য ছিল চিনের সীমান্ত লাগোয়া টাইনডায়। গন্তব্যের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বিমানটি, এমন সময় হঠাৎ র‌্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। এই ঘটনাকে কেন্দ্র করেই রহস্য বেড়েছে। বিমানটি ভেঙে পড়েছে নাকি অন্য কোথাও অবতরণ করেছে, তা এখনও জানা যায়নি।

আঞ্চলিক গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, ৫ জন শিশু সহ ৪৩ জন যাত্রী ছিল। ৬ জন ক্রু ছিল বিমানে। নিখোঁজ হয়ে যাওয়া  বিমানটি খুঁজতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *