Calcutta High Court:সৌরভ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে রাখার অভিযোগ, ১৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের - Bengali News | Calcutta high court: High Court orders payment of Rs 15 crore to Sourav Ganguly for alleged harassment - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court:সৌরভ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে রাখার অভিযোগ, ১৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta high court: High Court orders payment of Rs 15 crore to Sourav Ganguly for alleged harassment

Spread the love

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে রাখার অভিযোগে একটি সংস্থাকে ১৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ‘প্লেয়ার্স রিপ্রেজেন্টেশন এগ্রিমেন্ট’ বা পিআরএ সংক্রান্ত এক মামলায় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রায় ১৫ কোটি টাকা মেটানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। আর্বিট্রেশন বা আদালতের বাইরে মীমাংসায় ওই রায় যায় সৌরভের পক্ষেই। সেই রায় বহাল রাখল হাইকোর্ট। বৃহস্পতিবার এই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে।

একটি ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা খারিজ করে বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চ।  ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,  সৌরভের পক্ষে ১৪ কোটি ৪৯ লক্ষ টাকা মেটানোর যে নির্দেশ আর্বিট্রেশন ট্রাইবুনালে দেওয়া হয়েছে, তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে ১৪ কোটি ৪৯ লক্ষ টাকার সঙ্গেই ২০০৭ সালের ২১ নভেম্বর থেকে ১২ শতাংশ সুদ এবং মামলার জন্য ৫০ লক্ষ টাকা মেটাতে হবে।

ওই ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে ২০০৩ সালে চুক্তি হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিতর্ক তৈরি হয় ২০০৬ সালে। তাঁকে দল থেকে ছ’মাস বসিয়ে রাখার জন্য। ২০০৭ সালের ২১ নভেম্বর এই নিয়ে প্রশ্ন তোলে ওই ম্যানেজমেন্ট সংস্থা। বাদ পড়ার জন্য তাঁর থেকে মোটা টাকা কেটে নেওয়ার অভিযোগ ওঠে। ট্রাইবুনালে মামলা হলে আর্বিটেশনে সৌরভের পক্ষেই রায় যায়। সেই রায় চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আসে ওই ম্যানেজমেন্ট সংস্থা। ট্রাইবুনাল তার রায়ে জানিয়ে দেয়, সৌরভের টাকা পাওয়ার কথা ক্রিকেটের সার্ভিসের জন্য, প্লেয়ার্স রিপ্রেজেন্টেশন এগ্রিমেন্ট বা চুক্তি এইক্ষেত্রে প্রযোজ্য নয়। হাইকোর্টও ট্রাইবুনালের পর্যবেক্ষণ বহাল রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *