Alipurduar: ২১ জুলাইয়ের পর ফের ধাক্কা তৃণমূলে, একসঙ্গে বিজেপিতে যোগ ৫০ পরিবারের - Bengali News | Alipurduar: Trinamool suffers another setback after July 21, 50 families join BJP at once - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: ২১ জুলাইয়ের পর ফের ধাক্কা তৃণমূলে, একসঙ্গে বিজেপিতে যোগ ৫০ পরিবারের – Bengali News | Alipurduar: Trinamool suffers another setback after July 21, 50 families join BJP at once

Spread the love

আলিপুরদুয়ার: ২১ জুলাইয়ের পর ফের ধাক্কা তৃণমূলে।  বৃহস্পতিবার রাতে কুমারগ্রামের ৫ নম্বর মন্ডল ভাটিবাড়ির থানুপাড়ায় ৫০ টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস।

বিজেপির জেলা সভাপতি মিঠু দাস জানান, তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার অঙ্গীকার নিয়ে কুমারগ্রাম ৫ নম্বর মন্ডলের ভাটিবাড়ির থানুপাড়াতে ৫০টির বেশি পরিবার তৃণমূল দল থেকে ভারতীয় জনতা দলে যোগদান করেন।

ছাব্বিশের আগেই আলিপুরদুয়ারে চলছে দলবদলের হিড়িক। শাসক দল ও গেরুয়া শিবির দল বাড়াতে রাজনৈতিক যুদ্ধে। এ ব্যাপারে জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী বলেন, “ছাব্বিশের আগে সাধারণ কর্মীরা বিজেপিতে ঢুকে দল ভারী করলেও আখেরে কোনও লাভ হবে না।”

গত মে মাসে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ২০১৬ সালে ভোটপ্রচারে শেষবার আলিপুরদুয়ারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ছাব্বিশের নির্বাচনের আগে উত্তরবঙ্গে নতুন করে সাংগঠনিক ভিত মজবুত করতে তৎপর গেরুয়া শিবির। উত্তরবঙ্গে বিজেপির দক্ষ সংগঠক বলে পরিচিত জন বার্লা ফুল বদল করে তৃণমূলে যোগদান করেছেন। এই আবহেই আবার তৃণমূল ছেড়ে এত মানুষের বিজেপিতে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *