আপনার Pan Card ব্যবহার অন্য কেউ Loan নেয়নি তো? এভাবে চেক করুন, এখনই সাবধান হন! – Bengali News | Has anyone else taken a loan using your PAN card? Check this way, be careful now!
গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে লোন ফ্রডের কেস। আর এই জায়গায় জামতাড়া গ্যাংয়ের নাম উঠে আসে সর্বাগ্রে। এমন ধরনের জালিয়াতি হতে পারে আমার-আপনার মতো সাধারণ মানুষের সঙ্গেও। হয়তো দেখা গেল আপনার প্যান কার্ড দিয়ে কেউ ঋণ নিয়ে বসে রয়েছে। আর আপনি সেই বিষয়ে জানেনই না। আর প্যান কার্ড যেহেতু যুক্ত থাকে ক্রেডিট রিপোর্টের সঙ্গে তাই, এই ধরনের লোনের প্রভাব পড়বে আপনার ক্রেডিট রিপোর্টেও।
কিন্তু আপনার প্যান কার্ড কেউ দুর্ব্যবহার করছে কি না সেটা বুঝবেন কীভাবে? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল, ক্রেডিট রিপোর্ট চেক করা। সিবিল, এক্সপেরিয়ন, এসআরআইএফ হাই মার্ক সমস্ত লোন ও ক্রেডিট কার্ডের হিসাব রাখে। তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ক্রেডিট রিপোর্ট দেখতেই পারেন।
রিপোর্টে গোলমাল চোখে পড়লে কী করবেন? রিপোর্টে কোনও ধরনের সমস্যা যেমন, ভুল অ্যাকাউন্ট নম্বর, অচেনা ঋণদাতার নাম, কোনও এনকোয়্যারি যা আপনি করেননি, এমন কিছু চোখে পড়লে সবার আগে পদক্ষেপ করুন। কারণ, এইগুলোই আপনাকে বলে দেয় প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করেছে।
যদি আপনার নামে কেউ লোন নিয়ে থাকে না কোনও ক্রেডিট কার্ড নিয়ে থাকে কী করবেন? এমন হলে সবার আগে ঋণ দিয়েছে যে সংস্থা তাদের কাছে রিপোর্ট করুন। তারপর ক্রেডিট ব্যুরোতেও এই বিষয়ে জানান। এ ছাড়াও স্থানীয় পুলিশ স্টেশনে এই বিষয়ে একটি লিখত অভিযোগও জমা করুন।
আপনার প্যান কার্ডের ভুল ব্যবহারের হাত থেকে বাঁচবেন কীভাবে? কোনও ভুলভাল ওয়েবসাইটে প্যান নম্বর শেয়ার একেবারেই করা যাবে না। এ ছাড়াও বিভিন্ন অর্থনৈতিক অ্যাকাউন্টে শক্তপোক্ত পাসওয়ার্ড দিতে হবে। প্যান কার্ডের সঙ্গে যুক্ত ক্রেডিট অ্যাপ্লিকেশনের জন্য এসএমএস ও ইমেল নোটিফিকেশন অন করে রাখতে হবে।