Shoulder-Neck Pain Relief Tips: কম্পিউটারের সামনে ঘাড় গুঁজে একটানা কাজ করেন? কাঁধের অসহ্য যন্ত্রণা কমতে রইল টিপস - Bengali News | Check easy ways to relieve shoulder and neck pain - 24 Ghanta Bangla News
Home

Shoulder-Neck Pain Relief Tips: কম্পিউটারের সামনে ঘাড় গুঁজে একটানা কাজ করেন? কাঁধের অসহ্য যন্ত্রণা কমতে রইল টিপস – Bengali News | Check easy ways to relieve shoulder and neck pain

Spread the love

কম্পিউটারের সামনে ঘাড় গুঁজে একটানা কাজ করেন? কাঁধের অসহ্য যন্ত্রণা কমতে রইল টিপসImage Credit source: Pinterest

অফিসের এসি রুম হোক বা ওয়ার্ক ফ্রম হোম, একটানা ল্যাপটপে বা কম্পিউটারে ঘাড় গুঁজে কাজ করা দস্তুর। একটানা কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করলে শুধুমাত্র চোখের সমস্যা হয় তা নয়। সেই সঙ্গে কাঁধে অসহ্য ব্যথা হয় অনেকের। এর পাশাপাশি রয়েছে কাজের ফাঁকে ফোন ঘাঁটা। কেউ সারাক্ষণ ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনে মগ্ন হয়ে থাকলে তার দেহের ঊর্ধ্বাঙ্গের মাংসপেশিতে বেশ চাপ পড়ে। শুধু তাই নয়, অনেকের বসার ভঙ্গি (পসজার) বা কাজ করার ভঙ্গি ঠিক থাকে না। যার ফলে ঘাড়ের যন্ত্রণা বাড়তে থাকে। একটানা যদি কেউ ঘাড় ও কাঁধের অসহ্য যন্ত্রণায় ভোগেন, তা হলে স্পন্ডিলাইটিসের সমস্যা বাড়তে পারে। রইল ঘরোয়া উপায়ে এই ব্যথা কমানোর টিপস।

১) অফিসে সকলে চেয়ারে বসেই কাজ করেন। বাড়ি থেকে যখন কাজ করবেন, চেয়ারে বসে কাজ করতে হবে। চেয়ারে সবসময় সোজা হয়ে বসতে হবে। কোমর যেন বেঁকে না যায়। চেয়ারে বসেই ব্যায়াম করা যাবে। সোজা হয়ে বসে প্রথমে পিঠ টানটান করুন। এরপর মাথার উপরে দু’হাত সোজা করে তুলতে হবে। তারপর ধীরে ধীরে সামনের দিকে ও পিছনের দিকে ঝোঁকার চেষ্টা করতে হবে। ৪-৫ সেট করে এই ব্যায়াম করলে আরাম মিলবে।

২) একটানা ল্যাপটপের সামনে বসে কাজ করার পিঠে ব্যথা হলে মাটিতে শুয়ে পড়ুন। এরপর এক পা সোজা ও অন্য পা হাঁটু পর্যন্ত ভাঁজ করতে হবে। এরপর যে কোনও এক পাশে ঘুরে এক হাত ভাঁজ করে মাথার নীচে রাখুন।আর অন্য হাতটি ধীরে ধীরে ওঠান এবং মাটিতে ঠেকান। দু’পাশ ফিরে এই ব্যায়ামটি ৫ বাক করুন। এতে ঘাড় ও কাঁধের ব্যথা কমে যাবে।

৩) অনেক সময় ঘাড় ও কাঁধের যন্ত্রণা কমাতে আইস থেরাপি কাজে লাগে। এর ফলে মাংসপেশীর যন্ত্রণা কমে যায়। কী করবেন? কয়েক টুকরো বরফ তোয়ালে বা রুমালে মুড়ে নিন। ব্যথার জায়গায় ১০-২০ মিনিট চেপে ধরে রাখুন। এর ফলে আরাম মিলবে।

৪) যদি ঠান্ডা লাগার ধাত থাকে, তা হলে বরফের বদলে গরম সেঁকও দিতে পারেন। গরম জলে তোয়ালে ভিজিয়ে ঘাড়ে চেপে ধরতে হবে। এটা টানা ১০ মিনিট করলে আরাম মিলবে। এছাড়া গরম তাওয়ায় রুমাল বা তোয়ালে সেঁকে নিয়ে সেটা যন্ত্রণা হওয়ার জাগয়াতে দিতে পারেন। খানিক হলেও কষ্ট থেকে রেহাই মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *