Donald Trump: আবার ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি ট্রাম্পের, ভারত কী জবাব দিল? - Bengali News | US President Donald Trump Again Claimed He Stopped India Pakistan Clash, How India Reacts - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: আবার ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি ট্রাম্পের, ভারত কী জবাব দিল? – Bengali News | US President Donald Trump Again Claimed He Stopped India Pakistan Clash, How India Reacts

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI

ওয়াশিংটন: আবারও ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ফের দাবি করলেন ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকে যাচ্ছিল। পাঁচটি বিমান ধ্বংসের দাবিও করেন তিনি।

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবেই পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এরপরই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। তিনদিন সেই সংঘাত চলার পর সংঘর্ষবিরতি হয়। তবে গত ১০ মে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে মধ্যস্থতা করেছেন তিনি।

এ দিনও ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি আমরা। ওরা পরমাণু যুদ্ধ করতে যাচ্ছিল। শেষ হামলায় ৫টি বিমান ধ্বংস করা হয়েছে। বারবার সংঘাত হচ্ছিল। আমি ফোন করলাম এবং বললাম যে এভাবে চললে কোনও বাণিজ্য করব না আমরা। ওরা দুই দেশই পরমাণু শক্তিধর। কী জানি কী হতে পারত শেষে…আমি যুদ্ধ থামিয়েছি।”

প্রসঙ্গত, বিগত ৭৩ দিনে এই নিয়ে ২৫ বার এই দাবি করলেন ট্রাম্প।

যদিও ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে। ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ইসলামাবাদ যুদ্ধবিরতি চেয়েছিল বলেই সংঘাত থামানো হয়েছে। কোনও মধ্যস্থতা বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে। বুধবার রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, “পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারত অপারেশন সিঁদুর শুরু করেছিল। আমরা লক্ষ্য়তে সফল হয়েছি। সামরিক সংঘাত শেষ হয়েছে পাকিস্তানের অনুরোধে। ভারত রাষ্ট্রপুঞ্জের অন্যতম সদস্য হিসাবে সবসময় পার্টনারদের সঙ্গে আলোচনা করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *