ট্যাক্স ফ্রি ঘোষণা 'তানভি দ্য গ্রেট' ছবিকে, দেশের কোন কোন জায়গা মিলবে ছাড়? - Bengali News | Anupam khers tanvi the great declared tax free in delhi madhya pradesh - 24 Ghanta Bangla News
Home

ট্যাক্স ফ্রি ঘোষণা ‘তানভি দ্য গ্রেট’ ছবিকে, দেশের কোন কোন জায়গা মিলবে ছাড়? – Bengali News | Anupam khers tanvi the great declared tax free in delhi madhya pradesh

Spread the love

ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অনুপম খেরের পরিচালিত ছবি তানভি দ্য গ্রেট নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। ছবির ঝলকেই ইঙ্গিত ছিল, অনুপমের এই ছবি, অন্যান্য বলিউড ছবি থেকে একেবারেই আলাদা। ছবি মুক্তির পর দর্শকদের সেই ভাবনায় সিলমোহর। বলিউডের পর্দায় বহুদিন পরে দেখা মিলল দুরন্ত গল্প এবং দুরন্ত অভিনয়ে ভরা ছবি তানভি দ্য গ্রেট। বক্স অফিসেও দারুণ এন্ট্রি ছিল এই ছবির। তবে অনুপমের তানভির মুকুটে নতুন পালক। মধ্যপ্রদেশ ও দিল্লিতে এই ছবিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হল।

‘তানভি দ্য গ্রেট’ দিয়েই গোটা দুনিয়ায় তাক লাগিয়ে দিলেন বলিউড অভিনেতা ও পরিচালক অনুপম খের। নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি প্রিমিয়ার হওয়ার পর থেকেই অনুপমের পরিচালিত এই ছবি নিয়ে আলোচনা শুরু সিনেমহলে।

এই ছবি নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমে অনুপম জানিয়ে ছিলেন, রবার্ট ডি নিরো যে আমার ছবির প্রিমিয়ারে আসবেন, তা আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। এটা সত্যিই বড় প্রাপ্তি।

অভিনেত্রী শুভাঙ্গী দত্ত তানভির চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি শুধু তানভিতে অভিনয় করিনি, আমি ওই চরিত্র হয়ে উঠেছি। তনভি আমাকে শিখিয়েছে—চুপ থাকার অর্থ দুর্বলতা নয়, বরং তা সবচেয়ে গভীর শক্তির প্রকাশ।”

অনুপম খেরের এই ছবি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। পুরো গল্পই তৈরি হয়েছে অটিস্টিক এক মেয়েকে ঘিরে। তা যাত্রা, তাঁর চোখে পৃথিবী দেখাই এই ছবির গল্প। অনুপম জানান, এই ছবি এদেশের ছবি হলেও, বিশ্বের কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *