Jalpaiguri: বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন IC, তারপরই গ্রেফতার… থানায় চলছে বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন IC, তারপরই গ্রেফতার… থানায় চলছে বিক্ষোভ

Spread the love

Jalpaiguri: বিজেপি নেতাকে থানায় ফোন করে ডেকে আনেন IC, তারপরই গ্রেফতার… থানায় চলছে বিক্ষোভ

জলপাইগুড়ি: ধূপগুড়িতে বিজেপি মণ্ডল সভাপতিকে থানায় ডেকে গ্রেফতারের অভিযোগ। থানায় বিক্ষোভ বিজেপির! মঙ্গলবারের মধ্যে নিঃশর্তে মুক্তি না দিলে, বুধবার ধূপগুড়ি বন্ধের পথে বিজেপি!

এক বিজেপি নেতাকে গ্রেফতার নিয়ে তপ্ত হয়ে ওঠে ধূপগুড়ি শহর।  সোমবার রাতে আচমকাই বিজেপির ধূপগুড়ি পূর্ব মণ্ডলের সভাপতি কৃষ্ণপদ সরকারকে থানায় ডেকে এনে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়াতেই মঙ্গলবার সকাল থেকেই বিজেপি কর্মীরা ধূপগুড়ি থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

window.onload = function() {
window._taboola = window._taboola || [];

var isMobile = is_mobile(); // Assign function return value to a variable
console.log(“isMobile:”, isMobile); // Debugging output

if (!isMobile) {
console.log(“Loading desktop ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-desk-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
} else {
console.log(“Loading mobile ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-mob-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
}
};

সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শালবাড়ি এলাকায় গাদং ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী দুষ্কৃতী হামলার শিকার হন। তাঁকে উদ্ধারে এগিয়ে যান কৃষ্ণপদ সরকার। সেই সময় দুষ্কৃতীদের হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচটি সেলাই করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।

এরপর সোমবার রাতে থানার আইসি তাঁকে ফোনে ডেকে পাঠান। তিনি থানায় পৌঁছানোর পরই তাঁকে আটক করে পুলিশ, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং হুঁশিয়ারি দেন— মঙ্গলবারের মধ্যেই কৃষ্ণপদ সরকারকে মুক্তি না দিলে বুধবার ধূপগুড়িতে রাস্তাঘাট ও যান চলাচল বন্ধ করে বনধের পথে যাবেন তাঁরা। এক বিক্ষোভকারীর বক্তব্য়, “একটা পুরো মিথ্যা কেস দিয়ে পুলিশ ওনাকে তুলে নিয়ে এসেছে। ফোন করে আইসি সাহেব ডেকে নিয়ে আসে। বলেন কথা বলবে, রাত সাড়ে ৯টায় থানায় ডেকে আনে, তারপর গ্রেফতার।”  ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *