টানা ৩ মাস বনির সঙ্গে কথা বন্ধ শ্রীদেবীর, মৃত্যু ঠিক এক বছর আগে কী ঘটে? - Bengali News | Why sridevi stopped talking with boney kapoor just one year before of her death - 24 Ghanta Bangla News
Home

টানা ৩ মাস বনির সঙ্গে কথা বন্ধ শ্রীদেবীর, মৃত্যু ঠিক এক বছর আগে কী ঘটে? – Bengali News | Why sridevi stopped talking with boney kapoor just one year before of her death

Spread the love

২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছিলেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের স্নানঘরে শ্রীদেবীর নিথর দেহ পাওয়া গিয়েছিল। তাঁর মৃত্যু আজও রহস্য। তবে জানেন কি শ্রীদেবীর এই মৃত্যুর এক বছর আগে কিছুদিনের জন্য স্বামী বনি কাপুরের সঙ্গে কথা পুরোপুরি বন্ধ করে দেন তিনি? তবে সম্পূর্ণ সময়ের জন্য নয়। তিন মাসের মতো কথা বন্ধ ছিল তাঁদের। শুধুমাত্র সুপ্রভাত আর শুভরাত্রি মেসেজ পাঠাতেন স্বামীকে। শেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি। কেন কথা বন্ধ হয়েছিল সে কারণও জানিয়েছিলেন নিজেই।

তাঁর অভিনীত শেষ ছবি ‘মম’। ওই ছবির প্রস্তুতির জন্যই কথা বন্ধ করেছিলেন তিনি। তাঁর কথায়, “তিন মাসে জন্য স্বামীর সঙ্গে কথা বলিনি। শুধু সকালে সুপ্রভাত বলতাম। আর রাত্রে শুটিং প্যাক আপ হওয়ার পর শুভরাত্রি জানাতাম। ব্যস, এইটুকুই। এইটুকুই কথা হত আমাদের।” তিনি আরও যোগ করেছিলেন, “আমি হলাম পরিচালকের অভিনেতা। তিনি যা বলেন আমি তাই মেনে চলার চেষ্টা করি।” আর পরিচালকের কথা মতোই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি পরিবারের থেকে।

শ্রীদেবীর মৃত্যু আজও রহস্য। ময়নাতদন্তে রিপোর্টে লেখা হয়েছিল জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময় তাঁর দেহে মদের হদিশও মেলে। কিন্তু সত্যিই কি বাথটাবের এক ফুট জলে ডুবে কারণ মৃত্যু সম্ভব? এই নিয়ে একশ্রেণী প্রশ্ন তুললেও আজ তা মিটিয়ে দিয়েছে পুলিশ। তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলেই ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *