India Post: ডাক বিভাগে কর্মরতদের জন্য এবার বেসরকারি কর্মীদের মতো টার্গেট ও ইনসেনটিভ? – Bengali News | India Post: Targets and incentives like private sector employees for those working in the postal department?
বর্তমানে ভারতের ডাক ব্যবস্থার হাল যে খুব ভাল তা বলা যায় না। কিন্তু ডাক ব্যবস্থার হাল ফেরাতে এবার তৎপর কেন্দ্র সরকার। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ডাক বিভাগের আধিকারিকদের একটি বৈঠক হয়। আর সেখানেই ডাক ব্যবস্থার হাল ফেরাতে ১৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ১৫ দফা সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে ডাক বিভাগের কর্মীদের মধ্যে। আর তা হল, কর্মীদের উপর এবার নির্দিষ্ট টার্গেট বেঁধে দিতে চলেছে কেন্দ্র। তবে, কোনও কর্মীর উপর কত টাকার টার্গেট দেওয়া হবে তা ঠিক করবে সংস্লিষ্ট সার্কেল। আর এই সিদ্ধান্তের ক্ষেত্রেই ডাক বিভাগের কর্মীরা কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন।
এ ছাড়াও আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। এর মধ্যে যেমন রয়েছে নতুন পরিষেবার মাধ্যমে নতুন গ্রাহক টাকা, ডাকঘরের মাধ্যমে নতুন কী কী ব্যবসা করা যায় তা চিহ্নিত করা, লেনদেন না হওয়া সাখা চিহ্নিত করা বা ভাল কাজ করলে সেই কর্মী বা ডাকঘরকে পুরষ্কৃত করা।