EPFO Default: আপনার PF-এর টাকা কাটছে সময়েই, কিন্তু জমা পড়ছে না সরকারের ঘরে! কীভাবে বুঝবেন, কী করবেন? - Bengali News | EPFO Default: Your PF money is being deducted on time, but is not being deposited in the government's account! How do you know, what to do? - 24 Ghanta Bangla News
Home

EPFO Default: আপনার PF-এর টাকা কাটছে সময়েই, কিন্তু জমা পড়ছে না সরকারের ঘরে! কীভাবে বুঝবেন, কী করবেন? – Bengali News | EPFO Default: Your PF money is being deducted on time, but is not being deposited in the government’s account! How do you know, what to do?

Spread the love

দেশের লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যতের সঞ্চয় হচ্ছে পিএফ বা প্রভিডেন্ট ফান্ড। ফলে, অবসরের পর হঠাৎ যদি কোনও মানুষ দেখেন প্রভিডেন্ট ফান্ডে যা টাকা জমার কথা তার তেমন কিছুই জমেনি, তাহলে? বর্তমানে এমন কিছু ঘটনা লক্ষ করা গিয়েছে, যে কারণে এমন একটা বক্তব্যের অবতারণা।

তথ্য বলছে, ২০২৩-২৪ সালে প্রায় ২৫ হাজার ৮২০ কোটি টাকা ইপিএফওতে জমাই পড়েনি। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। শতাংশের বিচারে ২০২২-২৩ অর্থবর্ষের তুলনায় এই অঙ্কের বৃদ্ধি হয়েছে প্রায় ৭০ শতাংশ।

কিন্তু এমন কেন হয়? সূত্র বলছে একাধিক কারণে এমন জিনিস ঘটতে পারে। এর মধ্যে রয়েছে সংস্থাগুলোর আর্থিক সঞকট, তাদের কাজে কোনও ধরণের ব্যাঘাত ঘটা বা সংস্থার হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। আর নিয়োগকারী সংস্থা পিএফের টাকা জমা না দিলে সমস্যায় পড়বেন কর্মীরাই।

কীভাবে বুঝবেন আপনি যে আপনার পিএফের টাকা সঠিক ভাবে জমা পড়ছে? তার জন্য আপনাকে প্রতি মাসে নিজের ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হবে। বা পাশবই দেখতে হবে। আর কোনও কারণে টাকা জমা না পড়লে তা ধরা পড়বে সেখানেই।

এমন যদি হয় কী করবেন? আপনার সঙ্গে এমন যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছে ইপিএফও। ইপিএফওতে আপনি অভিযোগ জানাতে পারেন। এমনকি শ্রম আদালত বা উপভোক্তা আদালতেও অভিযোগ জানানো যায়। এমন ঘটলে ইপিএফ আইনের অধীনে নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে জরমানা সহ একাধিক শাস্তির বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *