গোপনে ভিডিয়ো শুট, নজরে আসতেই মেজাজ হারিয়ে এ কী করলেন অক্ষয়? - Bengali News | Akshay kumar video goes viral from london gets angry on fan - 24 Ghanta Bangla News
Home

গোপনে ভিডিয়ো শুট, নজরে আসতেই মেজাজ হারিয়ে এ কী করলেন অক্ষয়? – Bengali News | Akshay kumar video goes viral from london gets angry on fan

অক্ষয় কুমার, বলিউডের অ্যাকশন স্টার। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় মুম্বইয়ের সমুদ্র সৈকতে। কেউ কেউ সেই ছবি ক্যামেরা বন্দিও করে থাকেন। সেভাবে আপত্তি জানাতে দেখা যায় না তাঁকে। তবে এবার সামনে এল অন্যছবি। যে অভিনেতা অনুরাগীদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দেন, ছবি তোলেন, তিনিই এবার রেগে লাল। ঘটনাটি ঘটে লন্ডনে। সেখানেই রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায় অক্ষয় কুমারকে। সেই মুহূর্তের ছবি একজন ক্যামেরাবন্দি করছেন, তা নজরে আসতেই বেজায় মেজাজ হারালেন অক্ষয় কুমার। আঙুল তুলে আপত্তি জানিয়ে তাঁর হাত থেকে ফোন কেড়ে নিতে যান তিনি।

সেই মুহূর্তের ছবি বর্তমানে ভাইরাল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো তুলেছেন হ্যারি বলে এক লন্ডনের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, “অক্সফোর্ড স্ট্রিটে হাঁটছিলাম, সেখানেই বলিউডের এই দারুণ স্টান্টম্যানকে খুঁজে পেলাম।” যদিও তারপরই অক্ষয় কুমারকে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োকে কেন্দ্র করে নানা মন্তব্যের ঝড় উঠেছে। একশ্রেণি আবার সেই নেটিজেনকে প্রশ্ন করে লিখেছেন, “আপনিই বা কেন এমনটা করলেন?”

প্রসঙ্গত, অক্ষয় কুমারকে এই ভিডিয়োতে যে লুকে দেখা গিয়েছে, তা দেখে একশ্রেণি তাঁর স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলছে। বয়স হচ্ছে অভিনেতার। ভাঙছে শরীর, যদিও পর্দার সামনে এখনও তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত। শরীরচর্চা থেকে শুরু করে কড়া ডায়েট, নিজেকে নিয়ে বেজায় সচেতন অক্ষয় কুমার। এখন দুই ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা। আর অনুরাগীরা তাকিয়ে ফির হেরা ফেরি ৩-এর দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *