আবার কমবে Repo Rate? বাজারের দিকে নজর রাখছে Reserve Bank Of India! - Bengali News | Will the Repo Rate be reduced again? Reserve Bank Of India is keeping an eye on the market! - 24 Ghanta Bangla News
Home

আবার কমবে Repo Rate? বাজারের দিকে নজর রাখছে Reserve Bank Of India! – Bengali News | Will the Repo Rate be reduced again? Reserve Bank Of India is keeping an eye on the market!

Spread the love

মধ্যবিত্তের জন্য যেন সুখবরের জোয়ার। আবারও রেপো রেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আর তাহলে কমবে বিভিন্ন ক্ষেত্রের সুদের হারও। ইতিমধ্যেই ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু এর পরও কেন সুদের হার কমাতে পারে আরবিআই? আসলে মূল্যবৃদ্ধি কমে যাওয়াতেই এই রেপো রেট কমিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর জুনে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি আরও কমেছে। আর তারপরই মনে করা হচ্ছে আগামীতে রেপো রেট আরও কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

মূল্যবৃদ্ধি কমতেই ঋণগ্রহীতা থেকে শিল্পমহল, সকলেরই আশা সুদ আরও কমাবে রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষত আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে দেশের আর্থিক বৃদ্ধিতে জোর দেওয়ার কথা বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে, এই পরিস্থিতির উপর বেশ সতর্কতার নজর রাখছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা।

তবে, খাতায় কলমে ভারতের বাজারে মূল্যবৃদ্ধির হার কমলেও বাজারে আনাজ থেকে ডিম, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দামই ঊর্ধ্বমূখী। আর সেই আগুনের আঁচে পুড়ছেন সাধারণ মানুষই। আর এই বিষয়ে অবগত রিজার্ভ ব্যাঙ্কও। এ ছাড়াও আন্তর্জাতিক পরিস্থিতি ভারতের মূল্যবৃদ্ধি আরও তরান্বিত করতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর সেই কারণেই হয়তো এখুনি সুদ কমিয়ে দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলতে চাইছেন না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। আর সেই কারণেই পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *