Medinipur: 'ছেলে-ছেলের শালির বরকে নিয়োগ...', তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ - Bengali News | Medinipur 'Hiring the son in law's son in law's son in law...', explosive allegations against Trinamool Chairman - 24 Ghanta Bangla News
Home

Medinipur: ‘ছেলে-ছেলের শালির বরকে নিয়োগ…’, তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ – Bengali News | Medinipur ‘Hiring the son in law’s son in law’s son in law…’, explosive allegations against Trinamool Chairman

Spread the love

এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড়Image Credit source: TV9 Bangla

পশ্চিম মেদিনীপুর: তৃণমূল পরিচালিত পৌর সভার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষনের অভিযোগ তুলল সিপিএম ও বিজেপি। পৌর এলাকায় পোস্টারিং করল সিপিআইএম। অপর দিকে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে নিজের ফেসবুক সাইডে একাধিক পোস্ট ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের খড়ার পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টিং করল পৌরসভা জুড়ে সিপিআইএম। পোস্টারে লেখা, “সরকারি আইন না মেনে পৌর পিতা আপনার ছেলেকে কীভাবে পৌরসভায় নিয়োগ করলেন,  জবাব দাও।”

পোস্টারে আরও লেখা, “খড়ার পৌরসভার ড্রাইভার দেবাশিস পালকে সাসপেন্ড করে নিজের নিকট আত্মীয়কে বেআইনিভাবে পৌরসভায় নিয়োগ করা হল চেয়ারম্যান জবাব দাও।”

এইবিষয়ে সিপিএম নেতা দেবব্রত রায় বলেন, “খড়ার পৌরসভায় ইতিহাসে এই প্রথম এমন নজির। চেয়ারম্যান তাঁর ছেলে ও ছেলের শালির বরকে এইভাবে বেআইনিভাবে নিয়োগ করেছেন। এর বিরুদ্ধেই প্রতিবাদ করে আমরা পোস্টিং করেছি।” পাল্টা এমনি একাধিক অভিযোগ তুলল, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

তবে এ বিষয়ে খাড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলেন, “যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের বাতিল করা হয়েছে।” তবে গোটা ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *