Mamata Banerjee: ধর্মতলাতেই কেন শহিদ দিবসের সমাবেশ? স্পষ্ট করলেন মমতা - Bengali News | Why TMC does martyrs' day rally in Dharmatala? clarifies CM Mamata Banerjee - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ধর্মতলাতেই কেন শহিদ দিবসের সমাবেশ? স্পষ্ট করলেন মমতা – Bengali News | Why TMC does martyrs’ day rally in Dharmatala? clarifies CM Mamata Banerjee

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

কলকাতা: কেন ধর্মতলাতেই শহিদ দিবসের সমাবেশ করে তৃণমূল কংগ্রেস? এবার শহিদ দিবসের সমাবেশের জন্য হাইকোর্ট একাধিক শর্ত বেঁধে দেওয়ার পর মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দল কেন ধর্মতলাতেই শহিদ দিবসের সমাবেশ করে, তার কারণ জানালেন। রবিবার শহিদ দিবসের মঞ্চ পরিদর্শনে এসে মমতা বললেন, এখানেই বহু কর্মী লুটিয়ে পড়েছিলেন। রক্তাক্ত হয়েছিল এই এলাকায়। সেইজন্য এখানে শহিদ দিবসের সমাবেশ করা হয়।

এদিন ধর্মতলায় মঞ্চ পরিদর্শনের পর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝড়-জল হলেও আসবেন। শান্তিপূর্ণভাবে আসুন। একুশে জুলাইয়ের অনুষ্ঠান চিরকাল চলবে। সাধারণ মানুষের হয়তো একটু অসুবিধা হবে কালকে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ চলে এসেছেন। আগামিকালও জেলাগুলি থেকে মানুষ আসবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *