Patanjali: বিনামূূল্যেই নিজের শেয়ার দেবে পতঞ্জলি, কীভাবে পাবেন জানেন? - Bengali News | Patanjali to Provide Bonus Share to Its Investors For First Time - 24 Ghanta Bangla News
Home

Patanjali: বিনামূূল্যেই নিজের শেয়ার দেবে পতঞ্জলি, কীভাবে পাবেন জানেন? – Bengali News | Patanjali to Provide Bonus Share to Its Investors For First Time

Spread the love

নয়াদিল্লি: এই প্রথমবার। বিনিয়োগকারীদের বড় উপহার দিতে চলেছে বাবা রামদেবের পতঞ্জলি। বৃহস্পতিবারই সেই নিয়ে তারা একটি ঘোষণা করেছে। তাতে পতঞ্জলি জানিয়েছে, এই বছর প্রথমবার বিনিয়োগকারীদের হাতে বোনাস শেয়ার তুলে দিতে চলেছে সংস্থা। বোর্ড মিটিংয়েই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংস্থা তরফে জানা গিয়েছে, ২:১ এর অনুপাতে এই বোনাস শেয়ার দেওয়া হবে। অর্থাৎ, যদি কারওর কাছে একটি শেয়ার থাকে, তা হলে তাকে আরও দু’টি শেয়ার বিনামূল্যেই তুলে দেবে পতঞ্জলি। তবে বিনামূল্য শেয়ারটা কবে পাওয়া যাবে, সেই নিয়ে কোনও দিনক্ষণ এখনও ঠিক করা হয়ে ওঠেনি। এমনকি, যারা অংশীদারি তাদের সঙ্গেও আলোচনা বাকি রয়েছে। সেই আলোচনা মিটলেই বোনাস শেয়ার দেওয়ার দিনক্ষণ ঠিক হয়ে যাবে।

ওয়াকিবহাল মহল বলছে, বোনাস শেয়ার দেওয়া কিন্তু মুখে কথা নয়। কারণ, এর জন্য সংস্থাকে তার হাত থেকে অনেকটা শতাংশ অংশীদারিত্ব বাজারে ছেড়ে দিতে হয়। পতঞ্জলি জানিয়েছে, সেই সামর্থ্য তাদের রয়েছে। তাই বিনা দ্বিধা, বিনা দ্বন্দ্বে বিনিয়োগকারীদের একটু বাড়তি লাভ তুলে দিতে পারবে তারা।

উল্লেখ্য, বর্তমানে পতঞ্জলি ফুডস শেয়ারের বাজার দর চলছে প্রায় ১ হাজার ৮৯১ টাকা। চলতি অর্থবর্ষের মার্চের হিসাব বলছে, এখন শেয়ারের গতি ভালই রয়েছে। খোদ ওই মাসেই প্রায় ৭৪ শতাংশ নেট মুনাফা বৃদ্ধি পেয়েছে। যার জেরে অর্থবর্ষের শুরুতেই তাদের আয় হয়েছে ৩৫৮ কোটি টাকা। যা কার্যত তাৎপর্যপূর্ণ ও একটা গতিময় সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *