মাথায় ২৫ লাখের লোন, মাত্র ৬ টাকা যে এভাবে জীবন বদলে দেবে, ভাবতে পারেননি ইটভাটার শ্রমিক - Bengali News | Brick klin worker Wins 1 Crore rs Lottery with 6 rs Lottery, Changes his Life Forever - 24 Ghanta Bangla News
Home

মাথায় ২৫ লাখের লোন, মাত্র ৬ টাকা যে এভাবে জীবন বদলে দেবে, ভাবতে পারেননি ইটভাটার শ্রমিক – Bengali News | Brick klin worker Wins 1 Crore rs Lottery with 6 rs Lottery, Changes his Life Forever

Spread the love

লটারি জেতার পর উচ্ছ্বাস।Image Credit source: X

অমৃতসর: এক রাতেই বদলে গেল ভাগ্য। রাতারাতি দিনমজুর থেকে কোটিপতি হয়ে গেলেন যুবক। ৬ টাকার একটা লটারির টিকিট ভাগ্য বদলে দিল জসমাইল সিংয়ের।

পঞ্জাবের মোগার বাসিন্দা জসমাইল। তিনি একটি ইটভাটায় কাজ করতেন। গতকাল তিনি ফিরোজপুরের জিরায় গিয়েছিলেন দরকারি কাজে। সেখানেই তিনি একটি ৬ টাকার লটারি টিকিট কেনেন। এর কয়েক ঘণ্টা পরই তাঁর কাছে একটি ফোন আসে, যা শুনে তাঁর জীবনটাই বদলে যায়। শোনেন, তিনি ১ কোটি টাকা জিতেছেন।

জসমাইল বলেন, “শর্মাজি ফোন করে আমায় বলেন যে নম্বর চেক করো, তুমি ১ কোটি টাকার লটারি জিতেছো। আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। দুপুর ১টা নাগাদ জানতে পারি যে সত্যি সত্যিই লটারি জিতেছি।”

লটারি জেতার খবর পেতেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে জসমাইলের গোটা পরিবার। তারা মিষ্টি বিতরণ করেন, নাচ-গান করেন। জসমাইল বলেন, “এই টাকা আমার কাছে কতটা দরকারি বোঝাতে পারব না। এই টাকা দিয়ে আমি ২৫ লক্ষ টাকার ঋণ শোধ করব এবং বাকি টাকা আমার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে রেখে দেব।”

প্রসঙ্গত, জসমাইলের তিন সন্তান, তাদের মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের পড়াশোনার জন্যই লটারিতে জেতা টাকা খরচ করতে চান। তাঁর স্ত্রী বীরপাল কৌরও স্বামীর সিদ্ধান্তে খুশি। তারা সন্তানদের চাহিদা পূরণ করতে পারবেন বলেই জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *