ডিম্পলকে চুমু ঋষির, দেখেই কেন মেজাজ হারান নিতু? - Bengali News | When neetu kapoor got angry on rishi kapoor kissing shot know all details - 24 Ghanta Bangla News
Home

ডিম্পলকে চুমু ঋষির, দেখেই কেন মেজাজ হারান নিতু? – Bengali News | When neetu kapoor got angry on rishi kapoor kissing shot know all details

Spread the love

খুব ছোট বয়সে ঋষি কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল নিতু সিংয়ের। কাপুর পরিবারের নিয়মানুসারে বিয়ের পর আর অভিনয় করা হয় ওঠেনি তাঁর। এ হেন নিতুর সঙ্গেই ঘটেছিল এক ঘটনা। ঋষি কাপুরের চুমু খাওয়া দেখে লজ্জায় মাথা হেঁট হয়েছিল তাঁর। তবে না, তাঁকে চুমু খাননি ঋষি, ঘটনাটি ঘটেছিল অন্য এক নায়িকার সঙ্গে। বিয়ের পর নিতু কাপুর অভিনয় ছেড়ে দিলেও চালিয়ে যান ঋষি কাপুর। সে সময় তাঁর ও ডিম্পল কাপাডিয়ার জুটি বেশ হিট।

‘সাগর’ নামক এক ছবিতে অভিনয় করেছিলেন ঋষি কাপুর। ওই ছবিতে তাঁর সহ অভিনেত্রী ছিলেন ডিম্পল কাপাডিয়া। ছবিটি নিয়ে প্রথম থেকেই বেশ চিন্তায় ছিলেন ঋষি। কেন জানেন? ছবিটিতে তাঁর ও ঋষি কাপুরের বেশ কিছু চুম্বনের দৃশ্য ছিল। ঋষির মনে আশঙ্কা ছিল তিনি যে ডিম্পলকে চুমু খাচ্ছেন তা জানতে পেরে যদি কিছু মনে করেন স্ত্রী নিতু কাপুর।

ছবি শেষ হল। গাড়িতে উঠলেন দু’জনে। সারা গাড়িতে ঋষির সঙ্গে একটা কথাও বলেননি নিতু কাপুর। কী ভাবছেন? স্বামীর সঙ্গে নিতুর ঘনিষ্ঠতায় রেগে গিয়েছিলেন তিনি? না, তা নয়। ঋষি যেভাবে চুমু খেয়েছিলেন তা দেখেই মাথা গরম হয়ে যায় নিতুর। পরে রাগ ভাঙলে তিনি ঋষিকে বলেছিলেন, “এত খারাপ চুমু কী করে খেলে তুমি? তোমাকে নিয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। আমি আশা করেছিলাম তুমি ভাল পারফর্ম করবে।”

স্ত্রীর এই প্রতিক্রিয়া বিশ্বাসকরতে পারেননি ঋষি। তিনি যেন হাফ ছেড়ে বেঁচেছিলেন। স্ত্রী রাগ করেছেন অন্য নারীকে চুমু খাওয়া নিয়ে নয়, এটা ভেবেই আনন্দ পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *