SSC Case in High Court: এসএসসি মামলায় বড় স্বস্তি রাজ্যের, একাধিক আবেদনে মান্যতা দিল হাইকোর্ট - Bengali News | Ssc case in high court: Big relief for the state in SSC case, High Court grants multiple petitions - 24 Ghanta Bangla News
Home

SSC Case in High Court: এসএসসি মামলায় বড় স্বস্তি রাজ্যের, একাধিক আবেদনে মান্যতা দিল হাইকোর্ট – Bengali News | Ssc case in high court: Big relief for the state in SSC case, High Court grants multiple petitions

এসএসসি মামলায় বড় স্বস্তি রাজ্যেরImage Credit source: TV9 Bangla

কলকাতা: এসএসসি-র নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় স্বস্তি রাজ্যের। নতুন নিয়োগ বিধির একাংশকে মান্যতা দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত ১০ নম্বরের আর্জি মানল আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনেও।

নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা হয়, তাতে একটি পার্ট অর্থাৎ এই পরীক্ষায় কেবল যোগ্যরাই বসতে পারবেন, অযোগ্যরা নন, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। নতুন করে বুধবারের শুনানি ছিল। এদিন একাধিক ইস্যুর মধ্যে মূলত একটি বিষয়ের ওপর ফোকাস করা হয়েছিল। চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কেন ১০ নম্বর আলাদা করে দেওয়া হবে? তাছাড়াও নতুন নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও একাধিক বদল আনা হয়েছিল, সেই বিষয়টিও শুনানিতে উত্থাপিত হয়।

এদিন ডিভিশন বেঞ্চ সমস্ত আর্জি খারিজ করে দেয়। অর্থাৎ ২০২৫ সালে নতুন যে নিয়োগ বিধি ছিল, সেটা মেনেই পরীক্ষা নিতে হবে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য তার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে বেস্ট ক্যান্ডিডেটকে তুলবে। “আনটেন্ডেটদের জন্য ১০ বছরের অভিজ্ঞতায় অতিরিক্ত নম্বর রয়েছে। যেগুলো নতুনরা পাবেন না। এবারে পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে মেরিটে আসতে হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *