Khanakul: ফুঁসছে রূপনারায়ণ-দ্বারকেশ্বর-মুণ্ডেশ্বরী! প্লাবনের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে খানাকুলে - Bengali News | Several villages along the banks of the Khanakul flooded after, Khanakul residents fear major flooding - 24 Ghanta Bangla News
Home

Khanakul: ফুঁসছে রূপনারায়ণ-দ্বারকেশ্বর-মুণ্ডেশ্বরী! প্লাবনের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে খানাকুলে – Bengali News | Several villages along the banks of the Khanakul flooded after, Khanakul residents fear major flooding

Spread the love

প্লাবনের আশঙ্কা খানাকুলে Image Credit source: TV 9 Bangla

আরামবাগ: ডুবেছে ঘাটালের বিস্তৃর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় জলে ডুবে মৃত্যু হয়েছে ২ জনের। তবে ভাল নেই খানকুলও। শিলাবতী ও দ্বারকেশ্বর নদের জলে ফুঁসছে রূপনারায়ণ। হু হু করে বাড়ছে নদীক জলস্তর। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকা। সব থেকে বেশি খারাপ অবস্থা পানশিউলি,রাধাকৃষ্ণপুর,বাসাবাটি, গড়েরঘাটের। প্রচুর চাষের জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। 

আরামবাগ গড়েরঘাট প্রধান সড়কের গড়েরঘাট এলাকায় রাস্তার উপরে উঠে গিয়েছে জল। দামোদরের শাখা মুণ্ডেশ্বরী দিয়ে DVC-র জল খানাকুলের পানশিউলিতে রূপনারায়ণে পড়ছে। শনিবার থেকেই জল ছাড়া শুরু করে দিয়েছে ডিভিসি। এরইমধ্যে জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ায় ডিভিস তাহলে পরিস্থিতি যে আরও ঘোরাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন খানাকুলবাসী। 

এলাকার এক বাসিন্দা বলছেন, “এরকম করে জল বাড়তে থাকলে খুবই সমস্যার মধ্যে পড়ব। নৌকাও ঠিকমতো নেই। কোনও গাড়িও যাচ্ছে না, হেঁটেও যাওয়া যাচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। আগেও তো অনেক বড় বন্যা হয়েছে। এবার এইভাবে জল বাড়তে থাকলে এরপর কী হবে জানি না।”    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *