Rabindra Sarobar: 'বলছে এই মেয়েছেলেটার কোনও কথাই শুনবি না..', বীভৎস ঘটনা রবীন্দ্র সরোবরে - Bengali News | Rabindra Sarobar: One woman harassed by men in Rabindra Sarobar - 24 Ghanta Bangla News
Home

Rabindra Sarobar: ‘বলছে এই মেয়েছেলেটার কোনও কথাই শুনবি না..’, বীভৎস ঘটনা রবীন্দ্র সরোবরে – Bengali News | Rabindra Sarobar: One woman harassed by men in Rabindra Sarobar

Spread the love

কলকাতা: তিনি প্রতিবাদী হিসাবেই পরিচিত। দীর্ঘদিন ধরেই রবীন্দ্র সরোবরের ভিতরে যে কোনও ধরনের ঘটনার প্রতিবাদ করেছেন। এবার সেই প্রতিবাদী মহিলা পরিবেশকর্মীই আক্রান্ত। সুমিতা বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলা পরিবেশকর্মী দীর্ঘদিন ধরেই রবীন্দ্র সরোবরের ভিতরে বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে আন্দোলন করে থাকেন। তাঁকেই হেনস্থার অভিযোগ।

জানা গিয়েছে, গত ১০ জুলাই বিকেলে সুমিতা রবীন্দ্র সরোবর গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখেন তিন যুবক মাঝ রাস্তায় শুয়ে রয়েছেন। তার মধ্যে একজন আবার রেলিংয়ের গায়ের কাছে শুয়ে রয়েছেন। তিনি প্রতিবাদ করে তাঁদের সেখান থেকে সরে যেতে বলেন। আবেদন করেন যাতে তাঁরা বেঞ্চে গিয়ে বসেন। তখনই ওই যুবকরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ।

সেই সময় এক ব্যক্তি ওই যুবকদের সমর্থনে এসে মহিলা পরিবেশ কর্মীকে নানান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। এমনকী, ওই যুবকদের উস্কানি দেয়, তারা যা খুশি করুক ওই মহিলা পরিবেশকর্মী কিছুই করতে পারবে না।এরপরই ওই সুমিতাদেবী ওই ব্যক্তির কথায় প্রতিবাদ করতে গেলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় অভিযুক্ত ব্যক্তি এবং চলে গালিগালাজ। আশপাশের লোকজন ছুটে এসে ওই মহিলা পরিবেশ কর্মীকে মাটি থেকে তুলে ধরেন। অভিযুক্ত ওই ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। তখনও গালিগালাজ অব্যাহত ছিল বলেই অভিযোগ মহিলা পরিবেশকর্মী। এরপরই সুমিতাদেবী রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। ডিসি সাউথের অফিসে অভিযোগ করেন।

সুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চব্বিশ বছর ধরে কাজ করছি। সকাল ৯টার সময় তিনটি ছেলেকে দেখি মাটিতে বসে আছে। ওরা উঠল না উল্টে আমায় বলছে বিকেলে এসে দেখবেন। তারপর হঠাৎ করে কোথা থেকে একটা লোক এল। আমায় অশ্লীল গালিগালাজ করল। তারপর বলল যা খুশি তাই করবি। বলল এই মেয়েছেলেটার কোনও কথাই শুনবি না। ও যা খুশি বলে বলুক। আমি প্রতিবাদ করি। তারপর আমায় যা গালিগালাজ করল ভাবতে পারবেন না। আমায় বুকে ধাক্কা মারে। পুলিশে জানিয়েছি। আমি এই ঘটনাটা রবীন্দ্র সরোবর থানায় জানিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *