Khardha: তৃণমূল কাউন্সিলরের ফোন কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ, কাঠগড়ায় দলেরই কর্মী - Bengali News | Khardha: Trinamool councilor's phone snatched and death threats made, party worker in custody - 24 Ghanta Bangla News
Home

Khardha: তৃণমূল কাউন্সিলরের ফোন কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ, কাঠগড়ায় দলেরই কর্মী – Bengali News | Khardha: Trinamool councilor’s phone snatched and death threats made, party worker in custody

Spread the love

উত্তর ২৪ পরগনা:    আবারও শাসকদলের নেত্রী তথা কাউন্সিলরকে নিগ্রহের অভিযোগ, তাঁর ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় ট্রেড ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য খড়দহে। অভিযোগ অস্বিকার অভিযুক্ত নেতার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  নিজের ওয়ার্ডেই নিজের দলের কর্মীর কাছে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের। খড়দহ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুরীতা গোস্বামী মুখোপাধ্যায়ের অভিযোগ তার মোবাইল কেড়ে নিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন দলেরই কর্মী সমীর বোস।এমনকি তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ সমীরের বিরুদ্ধে। খড়দহ থানায় অভিযোগ দায়ের করে ও অভিযুক্তকে গ্রেফতারও করে। কিন্তু পরে তাঁকে  ছেড়েও দেয় পুলিশ।  আতঙ্কে ওয়ার্ড থেকে বেরোতেই পারছেন না কাউন্সিলর। তিনি বলেন, “আমি এখন ভয় পাচ্ছি। এই ধরনের ঘটনা কীভাবে ঘটতে পারে। আমি দলকে জানাব।”

স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন, কাউন্সিলর মধুরিতা মুখোপাধ্যায় যদি এমন আতঙ্কে ভোগেন, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? কাউন্সিলরই যদিও এভাবেই নিগৃহীত হন, তাহলে স্থানীয় বাসিন্দারা কী করবেন, প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

তবে খড়দহের পৌরপ্রধান নিলু সরকার বলেন, “কাউন্সিলরের উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো। প্রয়োজনে  আমাকেও জানাতে পারেন। তবে যাঁর বিরুদ্ধে ওই কাউন্সিলর অভিযোগ করছেন, তিনি দলেরই একজন একনিষ্ঠ কর্মী, ভাল সংগঠক।”

অভিযুক্ত সমীর বোসের দাবি, “কাউন্সিলর মিথ্যা অভিযোগ করছেন।  ফাঁসানোর চেষ্টা করছেন।” তাঁর পাল্টা অভিযোগ, “মধুরীতা একজন তোলাবাজ কাউন্সিলর! ওনার দুর্নীতিতে দলেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

সামনেই ছাব্বিশের নির্বাচন। খড়দহে এভাবে তৃণমূলের কোন্দলে সুযোগ নিচ্ছে বিজেপিও। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তোলাবাজি নিয়ে বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে পার্থ ভৌমিকের ঝামেলা। কাউন্সিলরের কোন বিষয় নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *