Shamik Bhattacharya: তৃণমূলের ‘তৃণমূল’কেও সঙ্গে নিতে বললেন শমীক, স্পষ্ট বার্তা কর্মীদের – Bengali News | Shamik Bhattacharya asks BJP worker to include TMC workers who are neglected
কলকাতা: রাজ্য সভাপতি হওয়ার পর থেকে তৃণমূলের একটাই বার্তা। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়ে ময়দানে নামবে বিজেপি। বাম-কংগ্রেসকেও পতাকা সরিয়ে সাহায্য করার কথা বলেছেন তিনি। এবার তৃণমূলের তৃণমূলস্তরে পৌঁছে যাওয়ার কথা বললেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য।
আজ, মঙ্গলবার বিজেপির দফতরে কর্মীদের উদ্দেশে বার্তা দেন শমীক ভট্টাচার্য। এদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাক্ষাতের আগে ফের একবার ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন শমীক।
এদিন শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের মধ্যেও যাঁরা তৃণমূলের অমৃতরস পান করেননি, যাঁরা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে, ঘাম-রক্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতীক দেওয়ালে লিখেছেন, যাঁরা সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী, যাঁরা টিকিট কিনতে পারেননি, তাঁদের সঙ্গে নিন।” বামেদেরও সঙ্গে নেওয়ার কথা বলেন আরও একবার। শমীকের কথায়, “যাঁরা আজও রাতের অন্ধকারে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন তাঁদের সঙ্গে নিন।”
শমীকের বক্তব্য, এটা কর্মীদের অস্তিত্ব রক্ষার সঙ্কট। এটা জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানের জন্য শেষ ভোট বলেও উল্লেখ করেন তিনি।