বাস নয় এবার চলবে প্লেন, এবার উড়ান ব্যবসায় নামলেন Zomato-র দীপিন্দর গোয়েল! – Bengali News | Not buses, but planes, this time Zomato’s Deepinder Goyal has entered the aviation business!
ভারতের অন্যতম বড় স্টার্টআপ জোম্যাটোর প্রতিষ্ঠাতা হলেন দীপিন্দর গোয়েল। বাড়িতে বাড়িতে জোম্যাটোর মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার পর দীপিন্দরের এবার লক্ষ্য এলাকা ভিত্তিক বিমান পরিষেবা দেওয়া। আর এই ক্ষেত্রে তাঁর হাতিয়ার হতে চলেছে LAT Aerospace।
জোম্যাটোর প্রাক্তন সিওও ও এলএটি এরোস্পেসের সহ প্রতিষ্ঠাতা সুরভি দাস লিঙ্কডইনে একটি পোস্ট করেন। সেই পোস্টেই তিনি এই বিষয়ে স্পষ্ট করে জানান।
সংবাদসংস্থা পিটিআই বলছে যে অ্যাভিয়েশন সেক্টরে দীপিন্দর গোয়েলের এই সংস্থা নতুন করে ইতিহাস লিখতে পারে। অন্তত আঞ্চলিক বিমান-ভ্রমণের ক্ষেত্রে তো বটেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক বিমান-ভ্রমণের সেক্টর এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এই বিমান ভ্রমণের ক্ষেত্রে কী ধরণের বিমান ব্যবহার করা হবে? সুরভি বলছেন, আমরা যে ভাবে ভ্রমণ করি, তা নিয়েই তাঁরা পুনরায় ভাবছেন। ১২ থেকে ২৪ সিটের বিমানের নকশা তাঁরা তৈরি করেছেন। যাতে ছোট ছোট শহর ও মফস্বলকেও বিমানের মানচিত্রে জুড়ে ফেলা যায়।