প্রসেনজিত্‍ ছোটপর্দায় ফেরালেন বিশ্বনাথ, ইন্দ্রাশিসকে, কোন ধারাবাহিক আসছে? - Bengali News | Biswanath Basu and Indrasish Roy are returning to bengali serials - 24 Ghanta Bangla News
Home

প্রসেনজিত্‍ ছোটপর্দায় ফেরালেন বিশ্বনাথ, ইন্দ্রাশিসকে, কোন ধারাবাহিক আসছে? – Bengali News | Biswanath Basu and Indrasish Roy are returning to bengali serials

Spread the love

বাংলা ধারাবাহিক আর ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। ‘কিলবিল সোসাইটি’ ছবির পর বিশ্বনাথ বসু কোন ছবিতে অভিনয় করছেন, তা নিয়ে আগ্রহ ছিল দর্শকদের। তবে বাংলার সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের মাথায় পরিকল্পনা ছিল অন্যরকম। তিনি প্রায় অসাধ্য সাধন করলেন। বিশ্বনাথ বসু ফিরছেন নতুন ধারাবাহিকে। দিন সাতেকের মধ্যে শুরু হয়ে যাবে শুটিং।

খোঁজ নিয়ে জানা গেল সংস্থা জি একটা বিনোদন চ্যানেলকে নতুন আকারে সাজাচ্ছে। তাদের বাংলায় যে সিনেমার চ্যানেল ছিল, সেখানে এবার ফিকশনও দেখা যাবে। তেমনই একটা ধারাবাহিকে কমন ম্যান হয়ে পর্দায় আসছেন বিশ্বনাথ। এই চরিত্রে যে বিশ্বনাথ তাক লাগিয়ে দিতে পারেন, সেটা টলিপাড়ায় সকলেই জানেন। বিশ্বনাথের সঙ্গী হচ্ছেন ইন্দ্রাশিস রায়।

কেরিয়ারের একেবারে শুরু দিকে ইন্দ্রাশিস ‘গানের ওপারে’ আর ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে কাজ করেছিলেন। ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে কাজ করার পর ব্যক্তিগত কারণেই বিরতি নিয়েছিলেন ছোটপর্দা থেকে। প্রসেনজিতের হাত ধরেই আবার ছোটপর্দায় ফিরছেন তিনি। সেই কারণে উচ্ছ্বসিত অভিনেতা।

এই ধারাবাহিকের কথা চ্যানেলের তরফে এখনও ঘোষণা করা হয়নি। বিশ্বনাথ, ইন্দ্রাশিসের পাশাপাশি মিমি দত্তকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ধারাবাহিকে। ইন্দ্রাশিস এর আগে স্টার জলসা চ্যানেলের জন্য পরপর ধারাবাহিকে কাজ করছেন। একদিকে যেমন প্রসেনজিতের প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর কাজ ঘরে ফেরার মতো, তেমনই অন্যদিকে চ্যানেল বদল করলেন অভিনেতা। বাংলা ধারাবাহিকে টিআরপি-র লড়াই এবার যে আরও বাড়বে, তা বোঝাই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *