Bus Accident: ভর সন্ধ্যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা গোঘাটে, গেল প্রাণ! হাসপাতালে ২০ - Bengali News | One dead, 20 hospitalized in head on collision between bus and tractor in Goghat - 24 Ghanta Bangla News
Home

Bus Accident: ভর সন্ধ্যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা গোঘাটে, গেল প্রাণ! হাসপাতালে ২০ – Bengali News | One dead, 20 hospitalized in head on collision between bus and tractor in Goghat

আরামবাগে ভয়ঙ্কর পথ দুর্ঘটনাImage Credit source: TV 9 Bangla

গোঘাট: ভর সন্ধ্যায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঝরল রক্ত। গেল প্রাণ। হাসপাতালেও ভর্তি হতে হল একাধিক যাত্রীকে। ঘটনা গোঘাটের পান্ডুগ্রামে। প্রথমে এলাকার বাসিন্দারাই দুর্ঘটনার কবলে পড়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের পাঠানো হয় কামারপুকুর হাসপাতালে। কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। পুলিশও শেষ পর্যন্ত উদ্ধার কাজে হাত লাগায়। স্থানীয় সূত্রে খবর, আরামবাগ থেকে বদনগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। কিন্তু রাস্তাতেই গোঘাটের পান্ডুগ্রামের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মোট ২০ জন আহত। 

ঘটনাটি ঘটে এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। ঘটনায় একেবারে হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশটি ভয়ঙ্করভাবে দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটিও। তবে যে ব্যক্তির মৃত্যু হয়েছে এখন তাঁর নাম পরিচয় জানা যায়নি। খোঁজ-খবর নিতে শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *