GST: লাফিয়ে বাড়ছে জিএসটি সংগ্রহ, কী বলছে তথ্য? - 24 Ghanta Bangla News
Home

GST: লাফিয়ে বাড়ছে জিএসটি সংগ্রহ, কী বলছে তথ্য?

Spread the love

GST: লাফিয়ে বাড়ছে জিএসটি সংগ্রহ, কী বলছে তথ্য?

নয়াদিল্লি: গত বছরের জুন মাসের থেকে এ বছরের জুন মাসে দেশের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ অনেকটাই বেড়েছে। ২০২৫ সালের জুনে দেশে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ১.৮৫ লক্ষ কোটি টাকা। যা গত বছরের জুন মাসের চেয়ে ৬.২ শতাংশ বেশি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলছে, গত ৫ বছরে জিএসটি সংগ্রহ দ্বিগুণ হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট জিএসটি সংগ্রহ হয়েছে ২২.০৮ লক্ষ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষের চেয়ে যা ৯.৪ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে জিএসটি সংগ্রহ হয়েছিল ২০.১৮ লক্ষ কোটি টাকা। কেন্দ্রের তথ্য বলছে, ২০১৭ সালে দেশে জিএসটি চালু হওয়ার পর সবচেয়ে বেশি তা সংগ্রহ হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষেই। পাঁচ বছর আগে ২০২০-২১ অর্থবর্ষে জিএসটি সংগ্রহ হয়েছিল ১১.৩৭ লক্ষ কোটি টাকা।

window.onload = function() {
window._taboola = window._taboola || [];

var isMobile = is_mobile(); // Assign function return value to a variable
console.log(“isMobile:”, isMobile); // Debugging output

if (!isMobile) {
console.log(“Loading desktop ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-desk-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
} else {
console.log(“Loading mobile ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-mob-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
}
};

গত বছরের জুনের চেয়ে এ বছর জুনে জিএসটি সংগ্রহ বাড়লে গত ২ মাসের চেয়ে তা কম। গত এপ্রিল মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছিল ২.৩৭ লক্ষ কোটি টাকা। আর মে মাসে তা ছিল ২.০১ লক্ষ কোটি টাকা। কেন্দ্রের তথ্য বলছে, যে রাজ্যগুলিতে জিএসটি সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তার মধ্যে রয়েছে নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, লাক্ষাদ্বীপ এবং লাদাখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *