Ghatal Hospital: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, তাতেই তুলকালাম কাণ্ড ঘাটাল হাসপাতালে, নামল RAF - Bengali News | Housewife's hanging body found in house, leads to Big Tension, RAF deployed in Ghatal hospital area - 24 Ghanta Bangla News
Home

Ghatal Hospital: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, তাতেই তুলকালাম কাণ্ড ঘাটাল হাসপাতালে, নামল RAF – Bengali News | Housewife’s hanging body found in house, leads to Big Tension, RAF deployed in Ghatal hospital area

ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে Image Credit source: TV 9 Bangla

ঘাটাল: বাড়ি থেকে উদ্ধার হয়েছিল গৃহবধূর ঝুলন্ত দেহ। নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু, এ ঘটনা থেকেই যে এক্কেবারে রণক্ষেত্রের চেহারা নেমে গোটা এলাকা তা ভাবতে পারেননি হাসপাতালের লোকজনও। মুহূর্তেই হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেন ওই মহিলার পরিবারের লোকজন। ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। পুলিশের সঙ্গেও শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শেষে পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয় র‌্যাফ।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সনদ বিশ্বাস। তাঁর স্ত্রী পদ্মাবতী বিশ্বাসের দেহই এদিন বিকালে উদ্ধার হয় নিজের বাড়ি থেকে। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে আসে ঘাটাল হাসপাতালে। কিন্তু, কী থেকে এই কাণ্ড তা নিয়ে তখনও ধোঁয়াশা। খুন নাকি আত্মহত্যা বাড়তে থাকে চাপানউতোর। ততক্ষণে খবর চলে গিয়েছে পদ্মাবতীর বাপের বাড়ির লোকজনের কাছে। 

খবর পাওয়া মাত্রই পদ্মবতীর বাপের বাড়ি থেকে কাতারে কাতারে লোকজন ছুটে আসতে থাকে হাসপাতালে। বাপের বাড়ির পরিবারের সদস্য়দের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। কিছু সময়ের মধ্যেই ঘাটাল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় উত্তেজিত জনতার। শেষে র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। অন্যদিকে ইতিমধ্যেই মৃত মহিলার বাপের বাড়ির পক্ষ থেকে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মৃতার স্বামী ও শ্বশুরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *