Calcutta High Court: ‘অভিযুক্ত গ্রেফতার, তারপরও কেন থানা পর্যন্ত মিছিল?’, অনুমতি দিয়েও শুভেন্দুকে প্রশ্ন কোর্টের – Bengali News | Calcutta High Court allows Suvendu Adhikari to hold procession in Kasba case
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)
কলকাতা: শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর র্যালিতে অনুমতি কলকাতা হাইকোর্টের। তবে মিছিলের সময় ও স্থান পরিবর্তন করতে নির্দেশ। বেলা একটা থেকে পাঁচটার মধ্যে শেষ করতে হবে মিছিল। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
গত বুধবার কসবার একটি আইন কলেজে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটে। ইউনিয়ন রুমের ভিতরে ডেকে নিয়ে গিয়েছে পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ তাঁদের মধ্যে একজন বহিরাগত, অপর দু’জন এই কলেজেরই পড়ুয়া। গোটা ঘটনায় গ্রেফতার হয়েছেন চারজন। এ দিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। পথে নেমেছে রাজনৈতিক দলগুলি। তেমনই এই ঘটনার প্রতিবাদ করতে চেয়েছিল বিজেপি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালীঘাট থেকে কসবা পুলিশ থানা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, অভিযুক্ত গ্রেফতার হয়েছে, তাহলে কেন থানা পর্যন্ত মিছিল? নতুন জায়গা ঠিক করতে নির্দেশ। বিচারপতির পর্যবেক্ষণ, খুব ঘিঞ্জি জায়গা। শেষ দু’দিন কলকাতায় সমস্যা হয়েছিল।
তবে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত বুধবার মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি যুব মোর্চা। রাসবিহারীতে দুপুর ১টায় জমায়েত। ৩টেয় মিছিল শুরু। মিছিল শেষে কসবা ল কলেজের সামনে সভার পরিকল্পনা।
