BJP: ৮ রাজ্যে ঘোষণা হল নাম, কারা হলেন বিজেপি-র নতুন রাজ্য সভাপতি? - Bengali News | 8 state got bjp state president - 24 Ghanta Bangla News
Home

BJP: ৮ রাজ্যে ঘোষণা হল নাম, কারা হলেন বিজেপি-র নতুন রাজ্য সভাপতি? – Bengali News | 8 state got bjp state president

বিজেপির নয়া রাজ্য সভাপতিImage Credit source: PTI

নয়া দিল্লি: আট রাজ্যের সভাপতি নির্বাচন হল বিজেপির (BJP)। মঙ্গলবার এই আটজনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রাজীব বিন্দাল ও মহেন্দ্র ভাটকে পুনরায় নিজের-নিজের রাজ্যের সভাপতি করা হয়েছে। বারি ছটি রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। নতুন কে কে রাজ্য সভাপতি হলেন? কোন রাজ্যেই বা বদল হল না সভাপতি? এক নজরে সবটা

আন্দামান ও নিকোবরের রাজ্য সভাপতি হলেন অনিল তিওয়ারি

মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র চ্যবন

ডাঃ কে বেইচুয়া পেলেন মিজোরামের দায়িত্ব

তেলাঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি হলেন এন রামচন্দ্র রাও

পদুচেরীর দায়িত্ব পেলেন ভি পি রামালিঙ্গম

অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন পিভিএন মহাদেব

হিমাচল আগেই দেখতেই রাজীব বিন্দাল। তাঁকেই পুনরায় রাজ্য সভাপতির পদে বহাল রাখা হয়েছে।

অপরদিকে উত্তরাখণ্ডেও আবারও বিজেপি আস্থা রেখেছে মহেন্দ্র ভাটের উপর।

আটটি রাজ্য নতুন সভাপতি পেলেও পশ্চিমবঙ্গ এখনও নতুন সভাপতি পায়নি। তবে বঙ্গ গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার দুপুরেই জানা যাবে নাম। মঙ্গলবার বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়,বঙ্গ বিজেপির সভাপতির পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যাবে বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিকেলে হবে স্ক্রটিনি। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সন্ধে নাগাদ বাংলার বিজেপি পেতে পারে নতুন সভাপতি। যার নেতৃত্বে ভর করে আগামী বছর বিধানসভা লড়বে গেরুয়া শিবির। এ দিকে, নতুন সভাপতি কে হবে তা ঠিক না হলেও সভাপতি বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফলত, বাকি রাজ্যের বিজেপি কর্মীরা নতুন সভাপতি পেলেও, বাংলার বিজেপি কর্মীদের আপাতত আগামী বৃহস্পতিবারের দিকেই তাকিয়ে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *