Metro Service Disrupted: লাইনে জল ঢুকে বন্ধ মেট্রো পরিষেবা, স্টেশনে উপচে পড়ছে ভিড়! চরম ভোগান্তি সপ্তাহের প্রথম দিনেই - Bengali News | Metro Service Disrupted between Chadni Chowk & Central Metro Station, Passengers Face Huge Problem - 24 Ghanta Bangla News
Home

Metro Service Disrupted: লাইনে জল ঢুকে বন্ধ মেট্রো পরিষেবা, স্টেশনে উপচে পড়ছে ভিড়! চরম ভোগান্তি সপ্তাহের প্রথম দিনেই – Bengali News | Metro Service Disrupted between Chadni Chowk & Central Metro Station, Passengers Face Huge Problem

Spread the love

বন্ধ মেট্রো। চরম ভোগান্তি যাত্রীদের।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: একদিকে ট্রেনে সমস্যা, আরেকদিকে বন্ধ মেট্রো পরিষেবাও। সপ্তাহের প্রথম দিনে ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের। মেট্রোর টানেলে জল ঢুকে যাওয়ার কারণেই থমকে গিয়েছে পরিষেবা।

এ দিন সকালে চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের লাইনের মধ্যে জল ঢুকে যায়। এর জেরেউ বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বর্তমানে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে মাঝের কয়েকটি স্টেশনে মেট্রো বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।

অফিসের ব্যস্ত সময় মেট্রো পরিষেবা বিপর্যস্ত। ময়দান থেকে প্রতিটি মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়। কীভাবে বৃষ্টির জমা জল লাইনের ভেতরে ঢুকে পড়ল তা খতিয়ে দেখছে মেট্রোর আধিকারিকরা।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *