Kharagpur: বৃদ্ধ সিপিএম নেতাকে রাস্তায় ফেরে মার, গায়ে ঢেলে দেওয়া হল রঙ! কাঠগড়ায় তৃণমূল নেত্রী বেবি - Bengali News | Attack on CPIM leader anil das at kharagpur, allegation against TMC leader - 24 Ghanta Bangla News
Home

Kharagpur: বৃদ্ধ সিপিএম নেতাকে রাস্তায় ফেরে মার, গায়ে ঢেলে দেওয়া হল রঙ! কাঠগড়ায় তৃণমূল নেত্রী বেবি – Bengali News | Attack on CPIM leader anil das at kharagpur, allegation against TMC leader

পেটানো হচ্ছে অনিল দাসকেImage Credit source: TV9 Bangla

খড়্গপুর: রাস্তায় ফেলে মারা হচ্ছে এক বৃদ্ধকে। টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে শার্ট। খড়্গপুরের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, যাঁকে মারধর করা হচ্ছে, তিনি একজন বাম নেতা আর যাঁর নেতৃত্বে মারধর চলল, তিনি এলাকারই এক তৃণমূল নেত্রী বেবি কোলে। সোমবার সকালে এই দৃশ্যই দেখা গেল এলাকায়। কেন এভাবে অত্যাচার চালানো হল?

সূত্রের খবর, প্রবীণ বামপন্থী নেতা অনিল দাস পাঁচিল ভাঙার প্রতিবাদ করতে গিয়েছিলেন। সেইসময় তাঁকে এভাবে মারধর করা হয় বলে অভিযোগ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে জুতোপেটা করা হচ্ছে তাঁকে। এরপরেনিজেকে বাঁচাতে তিনি রঙ-এর দোকানে ঢুকে যাচ্ছেন। কিন্তু, সেখানেই নিস্তার মেলেনি। সেখানেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী রঙের ডাব্বা তাঁর গায়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *