Chief Secretary: শেষ হয়েও হইল না শেষ… মুখ্যসচিব পদে আরও ৬ মাস মনোজ – Bengali News | Central Government extends service of Manoj Pant as Chief Secretary for 6 months
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ (ফাইল ফোটো)Image Credit source: PTI
কলকাতা: মুখ্যসচিব পদে আজই (৩০ জুন) তাঁর মেয়াদ হওয়ার কথা ছিল। তাঁর জায়গায় কে মুখ্যসচিব হবেন, তা নিয়ে আমলা মহলে আলোচনাও শুরু হয়। তারই মধ্যে এদিন কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানো হল।
কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফে এদিন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়, মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতে মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব পদে থাকবেন মনোজ পন্থ।
