'হেরাফেরি ৩' নিয়ে বড় আপডেট, অক্ষয়ের সঙ্গে নতুন যুদ্ধে পরেশ রাওয়াল? - Bengali News | Paresh rawal confirm his return to hera pheri 3 - 24 Ghanta Bangla News
Home

‘হেরাফেরি ৩’ নিয়ে বড় আপডেট, অক্ষয়ের সঙ্গে নতুন যুদ্ধে পরেশ রাওয়াল? – Bengali News | Paresh rawal confirm his return to hera pheri 3

Spread the love

মে মাসে খবরে এসেছিল হেরাফেরি ৩ নাকি থাকছেন না বাবুরাও পরেশ রাওয়াল। এমনকী, অপেশাদারিত্বের অভিযোগ তুলে পরেশের বিরুদ্ধে ২৫ কোটির মামলাও করেছিলেন অক্ষয় কুমার। গোটা বলিউডে এই কাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছিল। তবে এবার নতুন খবর, সব বিবাদ মিটিয়ে হেরাফেরি ৩-এ ফের এন্ট্রি নিলেন পরেশ রাওয়াল।

খবরটা একটু বিশদে বলা যাক। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফ থেকেই তৈরি হচ্ছে হেরাফেরি ৩। ছবিতে এবারও দেখা যাবে সুনীল শেট্টি, অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালকে। তবে হঠাৎই রটে গিয়েছিল, পরেশ নাকি হেরাফেরির তৃতীয়ভাগে অভিনয় করতে নারাজ। এক সাক্ষাৎকারে স্পষ্ট তিনি বলেছিলেন, বাবুরাও চরিত্রে নতুন কিছু আর করার নেই। তাই এই ছবি না করাই ভাল।

শোনা যায়, পারিশ্রমিকের অ্যাডভান্স নেওয়ার পর এমন মন্তব্য করায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলাও করা হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তবে সেসব বিবাদে নাকি ইতি পড়েছে। এবার প্রযোজনা সংস্থা এবং পরেশ রাওয়ালের পক্ষ থেকে জানানো হল হেরাফেরি ৩ ছবিতে অভিনয় করছেন পরেশ। বাবুরাওয়ের কথায়, অক্ষয় আমার খুব ভাল বন্ধু। ওর সঙ্গে কোনও বিবাদ নেই। এবার যা লড়়াই হবে তা সিনেপর্দায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *