Puri Rath Yatra: পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত অনেকে - Bengali News | At Least 3 Dead, 10 injured After Stampede took Place Near Jagannath's Chariot in Gundicha Temple - 24 Ghanta Bangla News
Home

Puri Rath Yatra: পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়! জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত ৩, আহত অনেকে – Bengali News | At Least 3 Dead, 10 injured After Stampede took Place Near Jagannath’s Chariot in Gundicha Temple

Spread the love

পুরীর রথযাত্রায় ঘটল বিপর্যয়।Image Credit source: PTI

পুরী: বাধা পড়েছিল শুরুতেই। এবার পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন পুণ্যার্থীর মৃত্যু হল। আহত কমপক্ষে আরও ১০ জন।

জগন্নাথের মাসির বাড়ি, পুরীর শ্রী গুণ্ডিচা মন্দিরের কাছে আজ, রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই বিপর্যয় ঘটে। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। ভিড়ের চাপে বেশ কয়েকজন পড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টে-৫টা নাগাদ গুণ্ডিচা মন্দিরে পৌঁছয় জগন্নাথ দেবের রথ। তখনই ধাক্কাধাক্কিতে ব্যারিকেড ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুটে যায়। এতেই অনেকে পড়ে যান। পদপি্ষ্ট হন অনেকে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০ জন। সংখ্যাটা আরও বাড়তে পারে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *