Aadhaar Card-এর মোবাইল নম্বরে গোলমাল? বিরাট বিপদে পড়তে পারেন আপনি! - Bengali News | The Mobile Number of Aadhaar Card is Very Important. If the Incoming Has Stopped, Change That Number First. - 24 Ghanta Bangla News
Home

Aadhaar Card-এর মোবাইল নম্বরে গোলমাল? বিরাট বিপদে পড়তে পারেন আপনি! – Bengali News | The Mobile Number of Aadhaar Card is Very Important. If the Incoming Has Stopped, Change That Number First.

আধার কার্ড আজকের ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট কাটা, কোনও কেওয়াইসি করা থেকে মোবাইলের সিম নেওয়া, সব ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠেছে আধার কার্ড। আধার কার্ডে কোনও ব্যক্তির নাম, ঠিকানা, জন্ম তারিখ ছাড়াও ওই ব্যক্তির বায়োমেট্রিক তথ্যও সংযুক্ত থাকে। এ ছাড়াও আধার কার্ডে সংযুক্ত থাকে একটি মোবাইল নম্বর।

আধার কার্ডে সংযুক্ত থাকা মোবাইল নম্বরের সাহায্যে যে কোনও অনলাইন কেওয়াইসি মুহূর্তে করা যায়। প্রয়োজনে বদলানো যায় ব্যক্তির যে কোনও গুরুত্বপূর্ণ তথ্যও। কিন্তু কোনও কারণে, ওই নম্বর বন্ধ হয়ে যায় বা যাঁর আধার কার্ড তিনি অন্য কোনও নম্বর ব্যবহার করা শুরু করেন তাহলে আধার ডেটাবেসে নতুন নম্বর আপডেট করা জরুরি হয়। তার কারণ, আপডেট না করলে পুরনো নম্বর যে ব্যক্তির কাছে যাবে, সে ওই আধার কার্ডের যে কোনও পরিবর্তন করে ফেলতে পারবেন।

কীভাবে করবেন মোবাইল নম্বর আপডেট? মোবাইল নম্বর অনলাইনে আপডেট করা সম্ভব নয়। এই আপডেট করাতে যেতে হবে আধার সেবা কেন্দ্রে। তবে, আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে অনলাইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *