মুকেশ শহরে আসছেন অভিনয় শেখাতে, বলিউডের দরজা খুলবে? - Bengali News | Mukhes Chabra will conduct a masterclass on acting in the city - 24 Ghanta Bangla News
Home

মুকেশ শহরে আসছেন অভিনয় শেখাতে, বলিউডের দরজা খুলবে? – Bengali News | Mukhes Chabra will conduct a masterclass on acting in the city

Spread the love

বাংলা ছবির জগতে পা রাখাটাই অভিনেতা-অভিনেত্রীদের জন্য একটা চ্যালেঞ্জ। এমন অনেক নতুন মুখ রয়েছেন, যাঁদের পরিবারের কারও বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। কিন্তু বেশিরভাগেরই এই দুনিয়ায় প্রবেশ করার পথ জানা নেই। তাঁদের কিছুটা উত্‍সাহ দিতে শহরে এবার হচ্ছে বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার মাস্টারক্লাস। প্রথমবার বাংলার অভিনেতা-অভিনেত্রীদের জন্য মুকেশের কাছ থেকে তিন ঘণ্টা ধরে অভিনয়ের খুঁটিনাটি শিখে নেওয়ার সুযোগ থাকছে। অডিশন আর সেলফ-টেপের কৌশল, ফিল্ম ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ সামলাতে যে মানসিক জোর দরকার, সেই ব্যাপারেও কিছু কথা ভাগ করে নেবেন মুকেশ।

আগামী ১২ জুলাই সন্ধে ৫টায় হবে এই সেশন। আয়োজন করেছে বোহোবস এন্টারটেনমেন্ট, মুকেশ ছাবরা কাস্টিং কোম্পানি আর পার্পল মুভি টাউন। পার্পল মুভি টাউনের প্রাক্তন কর্ণধার, প্রযোজক প্রীতিময় চক্রবর্তী খোলসা করলেন, ”বিভিন্ন শিল্পী এবং কিছু অভিভাবক প্রায় প্রতিদিন আমার সঙ্গে যোগাযোগ করেন, বলিউডে কীভাবে কাজ শুরু করা যায় সেই বিষয়ে জানতে। তাঁরা অনেক সময়ে ঠিক পথ খুঁজে পান না। তাঁরা যাতে দিক-নির্দেশ পান, সেই কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

বাংলা ছবি বা ধারাবাহিকের দুনিয়ায় পা রাখার বিষয়টা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। কারণ টলিউডে কাজের সংখ্যা কমছে। তাই হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চান অনেকেই। সেখানে এমন ওয়ার্কশপ শিল্পীদের সাহায্য় করতে পারে অবশ্যই। যাঁরা অভিনয় করছেন এখন, তাঁদেরও অডিশনের পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকে। সেক্ষেত্রেও প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বাংলার অভিনেতা-অভিনেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *