এক মাসে বেড়েছে বেড়েছে ২৭ লক্ষ গ্রাহক, Jio-র ধাক্কায় বেসামাল Vodafone থেকে BSNL! – Bengali News | 27 Lakh Subscribers Increased in a Month, Vodafone to BSNL Struggling Under the Pressure of Reliance Jio!
ভারতে মোবাইল নেটওয়ার্ক ও মোবাইল কানেকশনের নিয়ন্ত্রণ রয়েছে TRAI বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার হাতে। আর তাদের মে মাসের তথ্য বলছে, এই মাসে অন্য টেলিকম সংস্থাগুলোকে রীতিমতো ধাক্কা দিয়ে বেলাইন করে দিয়েছে মুকেশ অম্বানির জিও। আর এই পথে তাদের পাশেই রয়েছে ভারতী এয়ারটেল।
মে মাসে ভারতে টেলিকম সেক্টরে গ্রাহক বেড়েছে ৪৩ লক্ষ ৫৮ হাজার। আর এর মধ্যে সম্মিলিত ভাবে ৯৯.৮ শতাংশ গ্রাহক সংখ্যার বৃদ্ধি দেখিয়েছে জিও এবং এয়ারটেল। ফলে, মোট গ্রাহক সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ১২০ কোটি ৭০ লক্ষের কাছাকাছি।
এই সময়ে জিও-র গ্রাহক বেড়েছে প্রায় ২৭ লক্ষ। অন্যদিকে, ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। জিওর এই পরিমাণ গ্রাহক বৃদ্ধির ফলে তাদের মোট গ্রাহক পৌঁছেছে প্রায় ৪৭ কোটি ৫১ লক্ষে। যা বাজারের ৪০.৯২ শতাংশ। যদিও খুব একটা পিছিয়ে নেই এয়ারটেলও। তাদের মার্কেট শেয়ার ৩৩.৬১ শতাংশ। গ্রাহক সংখ্যার বিচারে যা প্রায় ৩৯ কোটি।
যদিও গ্রাহক কমে গিয়েছে ভোডাফোন-আইডিয়া, বিএসএনএল, এমটিএনএল ও রিলায়েন্স কমিউনিকেশনের মতো সংস্থার। বর্তমানে আমাদের দেশে মোবাইল নেটওয়ার্ক ব্যবহারীর সংখ্যা বেড়ে পৌঁছে গিয়েছে ১১৬ কোটি ৮৪ লক্ষে। অন্যদিকে, ল্যান্ডলাইন সংযোগও বেড়েছে। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৬ লক্ষে।